somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শয়তানের বিপদ

১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জায়গাটা নরক। প্রাসাদ পান্ডেনিয়ামে শয়তান তার খাস কামরায় বসে আছেন। তার বিশ্বাস, স্বর্গে থেকে দাসত্ব করার চেয়ে নরকে রাজত্ব করা অনেক ভাল। আলো ঝিকিমিকি ডেস্কটার ওপর ঝুঁকে ইন্টারকমের সুইচ টিপলেন তিনি।
অপর প্রান্ত থেকে লিলিথ জিজ্ঞেস করল,‘জ্বী হুজুর, বলুন’। এই লিলিথ শয়তানের প্রাইভেট সেক্রেটারি।
শয়তান জিজ্ঞেস করলেন, ‘লিলিথ, আজ ক’জন এল?’
-মাত্র চারজন হুজুর। আমি কি এক এক করে তাদের পাঠাব?
-হ্যাঁ, পাঠাও, তবে একটু পর।
-জ্বী, ঠিক আছে।
-আচ্ছা, ওরা এখন কোথায় আছে?
-হুজুর, আমার ঘরে বসিয়ে রেখেছি।
-তুমি ওদেরকে ভাল করে পরীক্ষা করেছ তো?
-জ্বী
-আচ্ছা, এই চারজনের মধ্যে কাউকে কি তোমার একেবারে নিঃস্বার্থ বলে মনে হয়েছে?
-জ্বী হুজুর, একজনকে নিঃস্বার্থ বলে মনে হয়েছে।
শয়তান প্রচণ্ড একটা ঝাঁকি খেলেন। কী! তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলেন না। কি বললে তুমি?
-ঘাবড়াবার কিছু নেই, হুজুর । কারন শেষ ইচ্ছা প্রকাশ করার সম্ভাবনা খুবই কম। কোটিতে মনে হয় হয়তো একজনকে পাওয়া যেতে পারে। আর এই ইচ্ছার সঙ্গে স্বার্থের কোন সম্পর্ক থাকা যাবে না। একেবারে নিঃস্বার্থ হতে হবে। তাই না হুজুর?
-হ্যাঁ। শেষ আর ইচ্ছা, এই দুটো শব্দ শুনে নরকের অসহ্য গরমের মধ্যেও শয়তান থরথর করে কাঁপছেন। তার মনে একটাই ভাবনা, যদি কখনও কোন লোক এমন এক ইচ্ছার কথা বলে, যার সঙ্গে স্বার্থের কোন সম্পর্ক নেই। তখন কি হবে?
হ্যাঁ, তখনই শয়তানের জীবনে নিদারুণ এক বিপর্যয় নেমে আসবে। সেটাকে মহাবিপদ বললেও কিছু বলা হয় না। তার সমস্ত শক্তি কেড়ে নেয়া হবে। একরকম বলতে গেলে শিকল দিয়ে বেঁধে ফেলা হবে। এই অবস্থায় তাকে এক হাজার বছর কাটাতে হবে। এক হাজার বছর পর তিনি শিকল খুলে বের হয়ে আসতে পারবেন, তবে তারপরও কথা আছে। অনন্তকালের ভবিষ্যত দিনগুলোতে কোন স্বাভাবিক কাজকর্মই তিনি করতে পারবেন না। সমস্ত ক্ষমতা এতটাই খর্ব হবে যে তখন তার কাছে আর কেউ আসবেই না। শক্তিমদমত্ত আগের সেই শয়তানকে কখনোই আর খুজে পাওয়া যাবে না। উফ, অসহ্য! অসহ্য সেই অবস্থা! শয়তান এটা চিন্তাই করতে পারেন না।
অবশ্য এরকম কিছু ঘটা খুবই কঠিন। কোটির মধ্যে হয়তো বা একজন সম্পূর্ণ নিঃস্বার্থ ভাবে শেষ ইচ্ছা প্রকাশ করে......আবারও শয়তানের কাঁপুনি শুরু হলো।
দূর, শুধু শুধু এসব চিন্তা করে মাথা খারাপ করার কোন মানেই হয় না। লিলিথই ঠিক বলেছে, সম্ভাবনা খুবই কম। কম মানে কি, নেই বললেই চলে। মানুষ কখনও পুরোপুরি নিঃস্বার্থ হতে পারে না । শয়তান নিজেই নিজের মনকে বোঝাচ্ছেন।
শয়তানের কাছে হাজারে মাত্র একজন আত্মা বিক্রি করতে আসে। এরা শুধু ইচ্ছা পূরণের জন্যে আত্মাটা বিক্রি করে ফেলে। শয়তান মর্ত্যলোকে এদের ইচ্ছা পূরণ করে দেন। তার পরিবর্তে তাদের আত্মাগুলো মুত্যুর পর শয়তানের কাছে চলে আসে। আর এই সমস্ত আত্মাদের নরকবাসই হয় চিরস্থায়ী।
এদের মধ্যে কেউ কেউ নিঃস্বার্থ ইচ্ছা প্রকাশ করে না, তা নয়। কিন্তু সেসব এতই নগণ্য যে শেষ ইচ্ছার ধারেকাছে ঘেষতে পারে না। বোধহয় আরও লক্ষ লক্ষ বছর এভাবেই কেটে যাবে। কেউই কোনদিন শয়তানের কাছে শেষ ইচ্ছাটা বলবে না । এই পর্যন্ত যারা তার কাছে আত্মা বিক্রি করতে এসেছে তারা কেউই এই ভয়ানক ইচ্ছার ধারে কাছে যেতে সাহস পায়নি। কাজেই তিনি নিশ্চিতই থাকতে পারেন। শয়তান আবারও ইন্টারকমের সুইচ টিপলেন।
অপর প্রান্ত থেকে লিলিথের কণ্ঠ ভেসে এল। ‘জ্বী, বলুন হুজুর।’
-লিল, এবার তুমি ওদেরকে এক এক করে পাঠাতে পারো।
-জ্বী, ঠিক আছে।
-আর শোনো, যাকে তোমার নিঃস্বার্থ বলে মনে হচ্ছে তাকেই আগে পাঠাও। ওর সঙ্গেই আগে বসি।
-জ্বী, হুজুর।
শয়তান আরও একটা সুইচ টিপে লিলিথের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করলেন।
এরপর শয়তানের ঘরে যে লোকটা ঢুকল, দেখে মোটেও তাকে ভয়ানক বলে মনে হলো না। লোকটা খুব ছোটখাট। দেখে মনে হচ্ছে, সেই যেন ভয়ে কাতর। লোকটার দিকে তাকিয়ে শয়তান গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন, ‘তুমি এখন কোথায়, জানো? ’
-হ্যাঁ, জানি। ভয়ে ভয়ে বলল সে।
-আমি কে জানো?
-হ্যাঁ।
-শর্তের কথা সব জানা আছে?
-জ্বী, আছে।
-যেমন।
-আজ আমি আপনাকে যে ইচ্ছার কথা বলব, সেটা আপনি পূরণ করবেন ঠিকই, কিন্তু তার বিনিময়ে মৃত্যুর পর আমার আত্মা আপনার হস্তগত হবে, এই তো?
-হ্যাঁ, তাই। এবার বলো তুমি কি চাও।
বেটে লোকটা বলল, ‘আমি অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু তারপরেই আবার........। ’
-দেখো, আমি কোন অপ্রাসঙ্গিক কথাবার্তা শুনতে চাই না । যা বলবার পরিস্কার করে বলো। আমার সময়ের অনেক দাম।
-জ্বী, মানে, বলব? বলেই ফেলি, না?
-হ্যাঁ, বলেই ফেলো।
-আমার ইচ্ছাটা পূরণ হবে তো?
গম্ভীর সুরে শয়তান বললেন, ‘হবে মানে, আলবত হবে। ’
তাহলে শুনুন। আমি চাই, আপনি আমার মধ্যে কোনরকম পরিবর্তন আনবেন না। পৃথিবীর মধ্যে সবচেয়ে শয়তান, হারামি, বুদ্ধিহীন আর দুঃখী মানুষে পরিণত করুন আমাকে। এটাই হচ্ছে আমার শেষ ইচ্ছে।
প্রচণ্ড ভয় পাওয়ায় শয়তানের কণ্ঠ থেকে তীক্ষè আর্তনাদ বেরিয়ে এল।




মূল: ফ্রেডারিক ব্রাউন।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশের উন্নয়ন হবে, তবে নির্দেশনা আসবে সীমান্তের ওপার থেকে ...

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:২৯


বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। পাশাপাশি তুরস্ক ও মালয়েশিয়ার সঙ্গেও বাংলাদেশ সরকারের সম্পর্ক অতীতের যেকোনো... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১২


নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।

শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৪ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:১৫



আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন

Search Engine এর মতামত

লিখেছেন হুমায়রা হারুন, ২৪ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:০০

Humaira Haroon is an active Bengali-language writer, photographer, and blogger on Somewhere in blog ("বাঁধ ভাঙার আওয়াজ").
Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন

×