এখন থেকে ৪২ বছর আগে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সন্ত্রাসী জামাতে মওদুদীর রাজাকাররা। তখন তাদের সহযোগী ছিল তৎকালীন শাসকগোষ্ঠী। তখন তাদের চোখে মুক্তিযোদ্ধারা ছিলেন ‘দুশমন’, ‘দুষ্কৃতিকারী’, ‘ভারতের চর’, ‘অনুপ্রবেশকারী’ এইরকম বহু অভিধায় অভিহিত। আর শাসকগোষ্ঠী আর্মিরা ছিল মহান দেশপ্রেমিক, দ্বীন ইসলাম উনার সেবক। আর রাজাকার, আল-বাদর শ্রেণীর লোকেরা ছিল “দেশপ্রেমিক জনতা”। যাদের জন্য এদেশের সম্মানিত মা-বোনরা ছিল গণিমতের সম্পদ। নাউযুবিল্লাহ!
আর আজ ২০১৩ সালে এসে তারা আবারো ফেসবুকে তাদের মুখপত্র বাঁশের কেল্লায় বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছে বিএনপি’র দোসর হয়ে- যালিম ও কুখ্যাত সন্ত্রাসী মইত্যা, মইজ্জা, দেইল্লা, গো-আযম, কসাই মোল্লা ও বাচ্চু রাজাকারদের প্রাণে বাঁচাতে। যারা ’৭১-এ এদেশের ৩০ লক্ষ বাঙালিকে নির্দয়ভাবে শহীদ করেছিল। প্রায় ৫ লাখ মা-বোনের সম্ভ্রমহরণ করেছিল। এক কোটিরও বেশি মানুষের ঘরবাড়ি পুড়িয়ে সর্বস্বহারা করেছিল। লণ্ঠন করেছিল নিরপরাধ সাধারণ মানুষের ধন-সম্পদ।
এসব যালিম ও সন্ত্রাসী যুদ্ধাপরাধী রাজাকারদের মুক্তির জন্য ছাত্রশিবিরের ক্যাডাররা দেশে স্মরণকালের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নৈরাজ্য চালিয়ে যাচ্ছে একের পর এক। অতএব, এদেশবাসী ’৭১-এ যেভাবে তাদেরকে চরম ঘৃণা ও তিরস্কার করেছিল। ঠিক একই ভাবে বর্তমানেও তারা সাধারণ মানুষের চরম ধিক্কারই পাচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




