somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুটিকয়েক কুখ্যাত রাজাকার আল-বাদরকে বাঁচানোর জন্য জামাত-শিবির ক্যাডাররা দেশে নৈরাজ্য চালাচ্ছে, অথচ এরাই ’৭১-এ এদেশের লক্ষ লক্ষ বাঙালিকে নির্দয়ভাবে হত্যা করেছিল

০৯ ই মার্চ, ২০১৩ সকাল ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার চার দশক পর ব্যাপক গণদাবির পরিপ্রেক্ষিতে বর্তমান মহাজোট সরকার একাত্তর সালের যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী ঘাতকদের বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গঠন করে। যুদ্ধাপরাধী কাদের মোল্লা ওরফে কসাই মোল্লার যাবজ্জীবন কারাদন্ডের রায়ে দেশব্যাপী ব্যাপক ক্ষোভের সঞ্চার হয় এবং সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবিতে আন্দোলন শুরু হয়। অন্যদিকে মামলাগুলোর বিচারকাজ শুরু হওয়ার পর থেকেই জামাতে মওদুদী ও ছাত্রশিবিরের সন্ত্রাসী ক্যাডাররা তাদের নেতা কুখ্যাত যুদ্ধাপরাধী রাজাকার আল-বাদর খুনিদেরদেরকে বাঁচাতে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তারা পুলিশের উপর অতর্কিত হামলা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পুড়িয়ে মানুষ হত্যার মতো সহিংসতাও চালিয়ে যাচ্ছে।



সর্বশেষ গত ২৮ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে একাত্তর সালের দীর্ঘ ৯ মাসে মানবতাবিরোধী হত্যা, লুণ্ঠন, নারীদের সম্ভ্রমহানিসহ ৫৩ ধরনের অপরাধের মামলায় মাও. সাঈদী ওরফে দেইল্লা রাজাকারকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার পরপরই সন্ত্রাসী জামাত-শিবির ক্যাডাররা সারা দেশব্যাপী ইতিহাসের নজীরবিহীন সংঘর্ষ, হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটাচ্ছে। অথচ এসব যালিম ও কুখ্যাত সন্ত্রাসী মইত্যা, মইজ্জা, দেইল্লা, গো’আযম, কসাই মোল্লা ও বাচ্চু রাজাকাররাই ’৭১-এ এদেশের ৩০ লক্ষ বাঙালিকে নির্দয়ভাবে শহীদ করেছিল। প্রায় ৫ লাখ মা-বোনের সম্ভ্রমহরণ করেছিল। এক কোটিরও বেশি মানুষের ঘরবাড়ি পুড়িয়ে সর্বস্বহারা করেছিল। লুণ্ঠন করেছিল নিরপরাধ সাধারণ মানুষের ধন-সম্পদ। অতএব, দেশবাসীর চরম ঘৃণার পাত্র এসব কুলাঙ্গার যুদ্ধাপরাধী রাজাকার, আল-বাদরদের মধ্যে যাদের রায় মৃত্যুদন্ড ঘোষণা দেয়া হয়েছে তাদের অবিলম্বে ফাঁসি দিয়ে অবশিষ্ট দেশদ্রোহী যুদ্ধাপরাধী ধর্মব্যবসায়ী রাজাকারদেরকে একইভাবে মৃত্যুদ- কার্যকর করা হোক।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×