কি ভাবে শুরু করবো ঠিক বুজতেছিনা।
১৫ই ডিসেম্বর ২০০৮ রাত ১টা হটাৎ কল আসলো
হ্যলো
হুম কি করো?
এইতো শুইয়া আছি।
তুমি কি করো?
না কিছুই না। ঘুমাও না কেনো? খাইছো
তুমি বিয়া করবা আরেক বেটারে আর আমারে কইবা খাইতে আর ঘুমাইতে। তোমাদের বাসায় এতো হৈচৈ কিসের? মটু কইলো তোমার নাকি আজকে বিয়া? ছেলে কি করে?
আর্মিতে জব করে।
সতি্য, শুনলাম বাহিরে থাকে নাকি?
তুমি কাদতেছো কেন?
নাহ কান্দি না, চোখ দিয়া পানি পরে।
আমি চলে আসলে আমাকে রাখবা?
হুম। আসবা?
সকালে তোমাকে কল দিব সাথে সাথে ধরবা।
আচ্ছা।
চলবে................................................................
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


