শিরোনামহীন-২ঃ ছুটে চল!!!
০৫ ই আগস্ট, ২০১৬ রাত ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তুই আসবি, খোলাবুকের ঘাসে থুতনী গেড়ে বাসা বাঁধবি, অনন্তর সে জরুরী নয়।
জরুরী এখন নিশ্বাস!
হ্যা হ্যা নিশ্বাস!
দমবন্ধ হয়ে গেছে কবেই সে খেয়াল নেই, বেখায়ালি কবিতা আমার।
জীবনের অবয়বে দেখি তোর ছবি, তবুও বলব না,
এবুকের ঘাসে মাথাটা একটু রাখ!
গোলাপের বাগানে ফুল ফুটেছে নতুন হালখাতা হতে পারে তবে বনভোজ নয়!
আদিখ্যেতা বহুত হল, আর জরুরী নয়।
তিল তিল করে গড়ে তোলা পথে হেটে যেতে বাকি আর কয়েকটি কদম মাত্র।
তাই পিছু ফেরা জরুরী নয়!
মহারথীদের খুঁজে নিতে আজ আকাশে আকাশে নক্ষত্রদেবতার সম্মেলন!
তাই, মিছিল জরুরী নয়!
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখেই বলছি, এই কটি দিনে কষ্ট জরুরী, সুখ নয়!
হয়ত তুই
বলবি, আমি উম্মাদ হয়ে গেছি!
কিন্তু জেনে রাখ, কুরুক্ষেত্রে রণে আমরা আর যাই হোক, কৃষ্ণরাধা নই!
আমরা বরং কর্ণের রথে জোড়া তুরঙ্গম!
গতিতে ছিন্ন করি প্রতিটি শত্রুসেনা বুহ্য!
আমরা কর্ণের রথ, হাটি কর্নের কণ্টক বিছানো পথ!
টগবগিয়ে,
ছুটে চল দুরন্ত পায়ে ধুলো উড়িয়ে!
ছুটে চল, ছুটে চল, ছুটে চল!
ছবিঃ গুগল
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে...
...বাকিটুকু পড়ুন
বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।
প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে...
...বাকিটুকু পড়ুন
সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬

দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।...
...বাকিটুকু পড়ুন