somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আসিফ শাহনেওয়াজ তুষার
আমি সাধারনের মাঝে অসাধারণ খুজেঁ বেড়াই। হেয়ালি একটা জিনিসের মাঝেও শিক্ষনীয় কিছু খোজার চেষ্টা থাকে । জানিনা কতটা পারি, তবে চেষ্টা করে যাই অবিরাম।

স্কুল পালানোর গল্প

০১ লা জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার স্কুল পালানোর সঙ্গীর নাম শাহীন । হাইস্কুলে একসঙ্গে পড়ার সময় আমাদের দুইজনের একটা রেকর্ড ছিলো। আমরা কখনোই বিকাল ৪ টা পর্যন্ত ক্লাশ করতামনা। যেভাবেই হোক, পালাতামই। আমাদের এই পালানো ঠেকাতে স্যারদেরও ছিলো নানামুখী তৎপরতা। তবে সকল তৎপরতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবশেষে আমরাই সফল হতাম। পরের দিন শক্ত মার খেতে হবে জেনেও কখনো অভিনয় করে, কখনো সদর দরজা দিয়ে, কখনো জামগাছ বেয়ে, কখনো দেয়াল টপকে, শার্টের নিচে বই খাতা লুকিয়ে আমাদের পালানোটা অব্যাহত থাকতো ।

একদিন হলো কি, ইংরেজি শিক্ষক খোকন স্যার সহ অন্যান্য স্যার দায়িত্ব নিলেন, আমাদের বিকাল ৪ টা পর্যন্ত ক্লাশ করিয়েই ছাড়বেন। দুপুর ১২ টা বাজা মাত্র স্কুলের সকল গেইট তালাবদ্ধ করে দেওয়া হলো এবং আমাদের রাখা হলো শক্ত নজরদারির ভেতর। এমনকি টিফিনের সময়ও সদর গেইটের দোকান গুলোর কাছে ঘেষতে দেওয়া হলোনা। সেদিন আবার শাহীনও স্কুলে আসেনাই। তাই বলে কি এতদিনের স্কুল পালানোর ঐতিহ্য ভুলুন্ঠিত করতে দিতে পারি? বন্দী অবস্থাতেই বেজে গেল ৩ টা। স্কুলের আঙ্গিনাতেই বেশ কয়েকজন স্যার একসঙ্গে বসে খোশগল্প করছে। এর মধ্যেই চরম সিদ্ধান্ত নিয়ে নিলাম, পালাতেই হবে। লাজ-লজ্জার মাথা খেয়ে তাদের চোখের সামনে দিয়েই ভঁো দৌড়। যেভাবেই হোক, সামনের দেয়ালটার স্পর্শ পেতেই হবে। পেছনে একবার তাকিয়ে দেখি অন্তত দুই তিনজন স্যার এবং কিছু অতি উৎসাহি ছাত্র আমার পেছনে দৌড়ে আসছে। ততক্ষণে দেয়ালের কাছে পৌঁছে গেছি। এতো উঁচু দেয়াল কিভাবে নিমেষেই পার হয়েছিলাম, সেই প্রশ্নের উত্তর আজও খুজে বেড়াই। পেছন থেকে স্যারের হুঙ্কার, "তুষার ফিরে আয়, কালকে কিন্তু কপালে শনি আছে। " আবার সেইসব অতি উৎসাহী ছাত্ররাও ততক্ষণে দেয়ালের উপরে উঠে পড়েছে আমাকে ধরবে বলে। পরিমরি করে, বই নিয়েই পার্শ্ববর্তী ভোগাই নদীতে লাফ।

ফলাফল : ভয়ের চোটে রাত ৯ টার সময় বাসায় গিয়েছিলাম এবং ৩ দিন স্কুল কামাই করেছিলাম। যতটা রিএকশন হবে আশংকা করেছিলাম কেন যেন সেটা হলোনা। মোটা বেত দিয়ে পৃষ্ঠদেশে ৫ টা বাড়ি খেয়েছিলাম।

এ আর এমন কি? এটাতো প্রতিদিনই খাই।।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×