somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনে প্রথম ভোট প্রদান অতঃপর আইন শৃংখ্বলাবাহিণীর দাবড়ানি খেয়ে হবু শ্বশুড়বাড়িতে পশ্চাদগমন..

২১ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি-গুগল থেকে।


২০০১ সালের ১লা অক্টোবর জাতীয় সংসদ নির্বাচনে জীবনে প্রথম ভোট প্রদান করেছি। ভোটকেন্দ্র গিয়ে সাত সকালেই ভোটাধিকার প্রয়োগ করলাম। ভোট দেয়া শেষে বাড়ি চলে এলাম। বাড়ির সামনে রাস্তার পার্শে আমগাছের নিচে চেয়ার নিয়ে বসে হুমায়ুন আহমেদের মিসির আলী বিষয়ক বই পড়ছিলাম। মাঝে মাঝে রাস্তায় টহল দিচ্ছিল সেনাবাহিনীর গাড়ি। ভোট কেন্দ্র আমাদের বাড়ি থেকে ৫০০ গজ দুরত্বে তবে আদ্রিতাদের বাড়ির সন্মুখে। জোহরের আজান হলে আব্বার সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে বাড়ি এসে পরিবারের সবার সাথে ভাত খেয়ে বিছানায় গা এলিয়ে দিলাম।কখনযে ঘুমিয়ে পড়েছি তা নিজেই জানিনা। ঘুম ভাঙলো আসরের আজান শুনে।

মসজিদে গিয়ে আসরের নামাজ আদায় করে বাড়ি চলে এলাম। বাড়ি এসে দেখি দুজন বাল্যবন্ধু বসে আছে।
ওদের জিজ্ঞাসা করলাম কিরে কোথাও যাবি?.. ওরা বললো জ্বি ভোটকেন্দ্রে ৫:০০ টার পর ভোট গণণা শুরু হবে আমাদের কেন্দ্রে কে পাশ করে তা দেখতে যাবো চলো। আমি বললাম ভোটকেন্দ্রের আশেপাশে ১৪৪ ধারা জারী করেছে সেনাবাহিনীর টহল চলছে এরমধ্য কেন্দ্রের আশে পাশে যাওয়া ঠিক হবেনা। ওরা বললো কিছুই হবেনা আমরা দুর থেকে দেখবো যখন ফলাফল ঘোষণা করে তখন শুনে চলে আসবো। বললাম ঠিক আছে একটু দাড়া বাড়ির ভিতর থেকে আসি।

বাড়িতে ঢুকে কালো জিন্স পড়ে লাল রঙের কট কাপড়ের ফুল সার্টখানা গায়ে চাপিয়ে মুখে একটু ভিকো ক্রিম মেখে বের হলাম বন্ধুদের সাথে। হাটতে হাটতে ভোটকেন্দ্রের সামনের রাস্তায় এসে দাড়ালাম। শুনলাম ভিতরে ভোট গণনা চলছে… রাস্তার পার্শে অনেক লোকজন দাড়িয়ে আছে আমাদের মতোই। হঠাৎ কে যেন বললো আর্মির গাড়ি আসতেছে শুনে সকলে দৌড়াতে শুরু করলো আমি সাধারন পথচারীর মত হেটে হেটে এনায়েতপুরের দিকে চলতে লাগলাম। কিছুক্ষণ পরে বন্ধুযুগল এসে বলে ওই মিয়া তুমি ডরাওনা?.. আর্মি যেই পোন পিটায়..আমি বললাম দৌড়াদৌড়ি করলে সন্দেহ করবে তখন পেটাতনটা বেশি দিবে চুপচাহ হেটে গেলে বুঝবে পথচারী তখন কিছু বলবেনা তাছাড়া রাস্তায়তো আর ১৪৪ ধারা জারী করে নাই। আমরা কিছুদুর এগিয়ে রাস্তার পার্শে ঘাসের বিছানায় বসলাম। একবন্ধুরে দিয়া সিগারেট বেনসন এ্যন্ড হেজেজ এনে টানতে শুরু করলাম। হেমন্তের শিরশিরানী বিলের বাতাসে শরীরে কিণ্ঞ্চিত কম্পন অনুভূত হচ্ছিল। েএরপর বাদাম খেয়ে আবারো ভোটকেন্দ্রের দিকে হাটা শুরু করলাম।

তখন সন্ধ্যা ৬:০০টা পার হয়েছে আমাদের মধ্য উদ্বেগ উৎকন্ঠা যাকে ভোট দিলাম সে পাশ করবে কিনা?..
জিবনের প্রথম সাংসদ নির্বাচিততে আমার ভোটখানা কাজে লাগবে কিনা… প্রচুর লোকসমাগম হয়েছে কেন্দ্রের সামনে হঠাৎ করে কয়েকজন শ্লোগান দিয়ে বসলো!! কোথা থেকে আর্মির গাড়ি এসে গনহারে লাঠিপেটা শুরু করেছে..মানুষজন দিক-বিদিক দোড়াতে আরম্ভ করেছে!! আমিও তখন দৌড়াচ্ছি দৌড়িয়ে ঠিক আদ্রিতাদের বাড়ির ভিতরে ঢুকে পড়েছি!!.. আমাদের এলাকা কনজারভেটিভ এলাকা মেয়েরা সবাই পর্দা করে তাই আদ্রিতাদের বাড়ির মহিলারা বেক্কল বলে গালাগালি করছিল আমাকে!!.. আমি আদ্রিতার মাকে আন্টি সম্ভোদন করে বললাম আর্মির মাইরের ডরে ভিতরে ঢুকে পড়েছি প্লিজ একটু লুকিয়ে থাকার ব্যবস্হা করুন!!..
আদ্রিতার মা আমার মুখের দিকে তাকিয়ে চিনে ফেললেন বললেন এসো ঘরের ভিতরে এসে বসো। আদ্রিতা ট্রেতে করে চা বিস্কিট নিয়ে সামনে এসে দাড়ালো। আদ্রিতার মা জিজ্ঞাসা করলেন কোথায় লেখাপড়া করছো পকেটের মানিব্যগ থেকে সরকারী কলেজের পরিচয়পত্র বের করে দিলাম। আদ্রিতা পরিচয়পত্রখানা গভীর মনযোগ দিয়ে দেখছে…তারপর জিজ্ঞাসা করলো আপনি সরকারী কলেজে চান্স পেয়েছেন?.. বললাম জ্বি ১২০০ ছাত্রছাত্রীর মধ্য ৩৬ নং অবস্হানে থেকে ভর্তি হয়েছি আর ১২০০ ছাত্রছাত্রীর মধ্য মানবিক বিভাগে ২০০ ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছে। এশার আজান হলো… রাস্তা তখন নিরব আর্মি ভোটকেন্দ্র পাহারা দিচ্ছে আমি বের হলাম আদ্রিতাদের বাড়ি থেকে। আদ্রিতার মা রাতে খেয়ে যেতে বললেন বারবার কিন্তু আমি না খেয়ে তারাতাড়ি বাড়ি চলে এলাম। রাত সাড়ে আটটার দিকে খবর পেলাম আমাদের কেন্দ্র থেকে আমি যাকে ভোট প্রদান করেছি তিনি ৩০০০ এর অধিক ভোট পেয়ে প্রথম স্হানে আছেন। রাত দশটার মধ্যই শুনতে পারলাম বেলকুচি-কামারখন্দ আসনে বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছেন যাকে ভোট দিয়েছিলাম তিনি।
মনে অনেক শান্তি পেলাম জীবনের প্রথম ভোটটা কাজে লেগেছে…গর্ব করে বলতে পারবো যিনি এমপি নির্বাচিত হয়েছেন তিনি যে ভোট পেয়েছেন তারমধ্য একটি ভোট আমার দেয়া…

উৎসর্গ- ব্লগার তামিম ইবনে আমান
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
৩৭টি মন্তব্য ৩৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×