somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবী-সংহার

২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

♣♣♣♣♣♣♣♣♣♣♣
হে রবীন্দ্রনাথ,
হে তথাগত সূর্য, আমরা বাংলার উত্তারাধুনিক
কবিকুল ধুন্ধুমার মেধাবী কাব্য-নির্মাতারা একটি অনিবার্য
সিদ্ধান্ত নিয়েছি প্রায় সর্ব-সম্মতিক্রমে ; সে সিদ্ধান্ত আপনার
মনপুত না হতে পারে - এই চুরান্ত যন্ত্র-প্রায় মননের বৈশ্বিক
উত্তরণকালে গুটিকয় পশ্চাদপদ স্বল্প অথাবা আধা
শিক্ষিত অ-কবির মন-পছন্দ্ না হতে পারে ; কিন্তু আমরা
এই পথিকৃত কবিরা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে,
আপনাকে আপনার সেকেলে তথাকথিত দর্শনজাত কাব্য
সম্ভার সহ নিষিদ্ধ করা হল।

আজ থেকে আপনার নাম-গন্ধ যদি কোন খ্যাপাটে
মাতাল কবির কলমের কালিতেও পাওয়া যায়- যদি ঘুণাক্ষরেও
আপনার বস্তাপচা কাব্য-প্রকরণের অণুমাত্র নমুনা
কোন কবির বা'পাশের বুকপকেটেও লুকিয়ে থাকতে দেখি ; তখন-তখুনি
আমরা এই বাঙালির কাব্যোদ্ধারে নিষ্ঠাবান তুখোড়্ কবিরা
সর্বসম্মতিক্রমে সেই উন্মাদ কবিকে পত্রপাঠ দিয়ে দেব অ-কবি'র
তকমা। তাই বলছি ; আপনি আপনার সাহিত্য-জঞ্জাল
নিয়ে বাংলা থেকে সমূলে বিদায় হোন।

আপনার সাহিত্য দর্শন বিশ্বসাহিত্যের
সমকালীন স্রোতের সাথে যায় না ; বড্ড সেকেলে আপনার
কাব্য-ব্যাকরণ। আর্জেন্টিনার মহিলা কবি ভিক্টোরিয়া
ও'কাম্পোকে-ও আপনি বাঙালির ঢাকাই শাড়ী পরিয়ে বিজয়া
নাম দিয়ে মিনমিনে বাঙালি নারীতে রূপান্তরিত করেছেন
আপনার বুর্জোয়া কূটবুদ্ধিতে। তাই আমরা আপনার আরোপিত
অচলায়তন ভেঙে ফেলতে বদ্ধমূল-জোটবদ্ধ ;

তাই আবারো বলছি
আপনি সসম্মানে প্রস্থান করুন; আপনার জন্য- আপনার কাল-জাদুমাখা
অন্যায্য প্রভাবের জন্য আমরা উত্তরাধুনিক কবিতার
চাষাবাদ জোরদার করতে পারছি না ; আপনার
অসংগত প্রভাবে বাঙালি বড্ড বেশী সম্মোহনে আচ্ছন্ন দিগ্বিদিক। আপনি
হে অস্তায়মান পরিত্যাজ্য সূর্য, বাংলার আকাশ থেকে
সরান আপনার রাহুগ্রাস। আপনি প্রতিসারিত হলে
হস্তমজুদ থাকে কিছু নক্ষত্র ; তাতে সমস্যা নেই -
নক্ষত্ররা তো কেবল রাতেই ম্রিয়মাণ আলোতে ঝাপসা -
ভয় তো কেবল দিনমানের প্রবল সূর্যালোকের। তারপর; মানে
আপনার অহিতকর কাল-জলের প্রভাব
শুকিয়ে গেলে ; এই পলিময় বাংলায় আমরা
সয়লাব করে দেব ইউরোপ, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা
মধ্যপ্রাচ্য এমন কি চূড়ান্ত মুসলমান
পাকিস্তান থেকে আমদানি করা হাইব্রিড কাব্য-বীজে। আর
সারা বিশ্ব অবাক তাকিয়ে দেখবে কী উর্বর এই নদীজাত
বাংলার পলি-মৃত্তিকাময় কাব্য-জমিন!

এত কিছুর পরেও যদি
বাংলার কাব্য-আকাশ থেকে মায়ের ভাঁজ করা
ট্রাংয়ের মধ্যে তুলে রাখা শার্টের জর্জরিত ন্যাপথলিনের ভুরভুরে
গন্ধের মত আপনার উৎকট কাব্যের অপচ্ছায়া না সরে- আমরা
বহুদলীয় কবি-জোট আমাদের নীতি নির্ধারকদের পরবর্তী রবাহুত সভায়
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করে দেব লাগাতার
হরতাল- পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত
চলমান থাকবে তীব্র পথ-অবরোধ ; আর প্রয়োজনে
পেট্রোল বোমায় ঝলসে দেব বুক-সেলফে যত্ন করে রাখা
গীতবিতান- টেবিলে পড়ে থাকা বেবুঝ-পাঠকের আধখোলা
সঞ্চয়িতা; আর গীতাঞ্জলির আবেগজাত স্বতঃস্ফূর্ত
দর্শনতত্ব। আপনাকে সরতেই হবে কবি ; জেনে নিন - আমরা
মানে উত্তারাধুনিক কাব্য পণ্ডিতগণ এই একটি বিষয়ে
অন্তত আদাজল খেয়ে জোটবদ্ধ হয়েছি।

১৮/১২/১৪
ঝালকাঠী।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×