একটি দুঃখ নীল
১৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কিছু কিছু দুঃখ আছে
যত্নে শিকেয় তোলা
কিছু কিছু দুঃখ আমার
চৌদ্দ আনা তোলা
কিছু কিছু দুঃখ থাকে
বিদেশে বিভুঁই
দেখা হলে আমি তাদের
লবন জলে ধুই
গোটা পাঁচেক দুঃখ আমার
অল্পদামে কেনা
এরই মধ্যে কয়েকটি বেশ
বাড়াচ্ছে ধার-দেনা
দু'টি একটি দুঃখ আছে
ধবধবে আর সাদা
দুঃখ আছে বৃন্দাবনের
দুঃখে আছে রাধা
দুই চোখে দুই দুঃখ নিয়ে
একলা ওড়া চিল
আমার সাথে চিলের দুঃখের আছে অন্ত্যমিল
সদ্য কেনা একটি দুঃখ
ডিটারজেন্টে কাচা
দুঃখ নিয়ে ব্যালকনিতে
ঝুলছে একটি খাঁচা
বিয়েয় পাওয়া
দুঃখগুলোর বেশ ক''টাই দামি
কিছু কিছু দুঃখ কেবল
জানে অন্তর্যামী
একটি দুঃখ নষ্ট হওয়ার
মাতাল মহুয়ায়
আরেকটিতো পায় হেঁটে যায়
নিত্য পানশালায়
আয় দুঃখ
যায় দুঃখ
দুঃখ জমাই রোজ
দুঃখগুলো জানে আমার একটি নদী'র খোঁজ
হঠাৎ সেদিন সেলফে দেখি
একটি দুঃখ নীল
হায় ভুলোমন!
দুঃখটা তো দিয়েছিলো একটি নষ্ট তিল
## ঝালকাঠী,
১৬/০১/২০১৬ খ্রিঃ।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন