somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঝিনাইদহে ছাত্রী উত্ত্যক্তের ঘটনায় ৪ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ :-*/:)

০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার দুই ইউনিয়নের চার গ্রামবাসীদের মধ্যে ছাত্রী উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ সংঘর্ষ থামাতে একাধিক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মুনির হোসেন নতুনখবরকে জানান, ঝিনাইদহের আমতলা নামক স্থানে বুধবার মোকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে ঘটনার স‍ূত্রপাত।
তিনি আরো জানান, এ ঘটনা নিয়ে সদর উপজেলার চরখাজুরা ও শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামবাসীর মধ্যে বুধবার সন্ধ্যায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমতলা নামকস্থানে চর-খাজুরা, খাজুরা, সাত কুলচোরাসহ চারটি গ্রামের মানুষ রামদা, ঢাল-সড়কি ও ইটপাটকেল নিয়ে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন নতুনখবরকে জানান, এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে হরিণাকুন্ডু, শৈলকুপা ও ঝিনাইদহ শহর থেকে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে সংঘর্ষরত গ্রামবাসী ছত্রভঙ্গ হয়ে যায়।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী নতুনখবরকে জানান, ঠিক কতজন আহত হয়েছে তার পরিসংখ্যান তদের কাছে নেই। তবে ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের ১০/১৫ জন কমবেশি আহত হতে পারে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান নতুনখবরকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে তিন থানার পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি বলে ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম নতুনখবরকে বিষয়টি নিশ্চিত করেন।

সূত্র: নতুনখবর.কম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×