বিপাশা এখন চেয়ারম্যান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
হাস্যরসাত্মক এক গল্প নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘চিনিখোর’। আর এ নাটকে নারী চেয়ারম্যান চিরিত্রে অভিনয় করছেন বিপাশা হায়াত। নাটকের গল্পে জানা যায়, একটা ট্রাকে ওভারলোডেড করে চিনি নিয়ে চলেছে সামছু আর তার হেলপার মজনু। দর্শনা থেকে ইন্ডিয়ান চিনি লোড করে ঢাকার শ্যাম বাজারে যাচ্ছে। ভালোই এগুচ্ছিলো তাদের যাত্রা। কিন্তু ব্যাটারী চালিত একটা ইজি বাইককে সাইড দিতে গিয়ে ট্রাকটা উল্টে পার্শ্ববর্তী একটা পুকুরে পড়ে যায়।
খবর শুনে ট্রাকের মালিক উত্তেজিত হয়ে ঢাকা থেকে রওনা দেয়। স্থানীয় নারী চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তাসগ নানান লোকজনের পদচারণায় মুখর হয় এলাকা। এরই মধ্যে জনৈক বৃদ্ধ আবিস্কার করে পুকুরের পানিতে চিনি গুলে পানি মিষ্টি হয়ে গেছে। গ্রামবাসী ভেঙ্গে পড়ে মিষ্টি পানি সংগ্রহের উদ্দেশ্যে।
বিপাশা হায়াত এ নাটক নিয়ে বলেন, ‘অনেক আগে শুটিং করা নাটক এটি। এখানে আমি নারী চেয়ারম্যান ভূমিকায় প্রথম অভিনয় করলাম। আশা করি, নাটকটি সবার ভালো লাগবে।’ এ নাটকে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ফারুক আহমেদ, লুৎফুর রহমান জর্জ, সাজু খাদেম, ড.এজাজ প্রমূখ।
বিস্তারিত
৩টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।