somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হঠাৎ বৃষ্টি

১৪ ই মার্চ, ২০১৩ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাসে বসে আছে নাদিম । মেজাজ গরম । সকালে তাড়াতাড়ি উঠে এত দূরে পড়তে আসতে হয়েছে । সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না নাদিমের । তার উপর আজকে স্যারের কাছ থেকে গালি শুনেছে । সব মিলিয়ে মেজাজ চরমে ।

বাসের কন্টাক্টরের সাথে এক পাল্টা ঝগড়া হয়ে গেছে কিছুক্ষণ আগে । বেশি শয়তান ওরা । পাঁচ টাকার ভাড়া, নেয় সাত টাকা । বাসের সবাই ওর দিকে কানাচোখে তাকাচ্ছে । তাতে কোন মাথাব্যাথা নেই নাদিমের । ছোটবেলা থেকেই ও একটু ওরকম । রাগলে কেউ ওর সাথে কথা বলতে পারেনা ।

অবশেষে বাস গন্তব্যস্থলে এসে পৌছালো । নাদিম নামতে যাবে হঠাৎ একটা মেয়েকেও নামার জন্য উঠতে দেখল । মেয়েটিকে দেখে খুব ভাল লাগল । জীবনে এই প্রথম একটা মেয়েকে দেখে ভাল লাগল নাদিমের । এগুলো চিন্তা করতে করতে বাস থেকে নেমে গেল । মেয়েটি তার পিছে নামছে ।

হঠাৎ বাসটি স্টার্ট দিল । মেয়েটি খুব ভয় পেয়ে গেল । নাদিম তাড়াতাড়ি গিয়ে ওর হাত ধরল । চলন্ত বাস থেকে নামতে গিয়ে মেয়েটি তার গায়ে এসে পড়ল । পড়তে পড়তেও নিজেকে সামলে নিল নাদিম । মেয়েটি খুব লজ্জা পেয়ে গেল । সাথে নাদিমও ।

রাস্তার সবাই ওদের দিকে তাকিয়ে ছিল । মেয়েটি ওকে ছোট্ট করে ধন্যবাদ দিয়ে মাথা নিচু করে যেতে লাগল । নাদিম কিছু বলতে পারল না । সে খুব অবাক হয়ে গেল । আজ সে প্রথম একটা মেয়ের হাত ধরেছে । তারপর এই ঘটনা । স্তম্ভিত ফিরে পেয়ে সেও হাঁটতে লাগল ।

বাসায় যাবার জন্য একটা রিকশা ঠিক করে দোকান থেকে কিছু জিনিস কিনতে লাগল নাদিম । কিনে রিকশায় ওঠার সময় দেখল ওরসাথে আরেকজন রিকশায় উঠছে । সেই মেয়েটা। নাদিম অবাক হয়ে নেমে গেল । মেয়েটিও নেমে গেল । রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলে সে নিজেই অবাক হয়ে যায় । সে মনে করেছে, নাদিম রিকশায় উঠবে না ।

এটা শুনে নাদিম মেয়েটিকে রিকশায় চলে যেতে বলে । ওখানে আর কোন রিকশা না থাকায় সে হাঁটা শুরু করে । হঠাৎ মেয়েটি ওকে তার সাথে রিকশায় উঠতে বলে । নাদিম প্রথমে রাজি হয়নি । কিন্তু মেয়েটির জোরাজুরিতে উঠতেই হল নাদিমকে।

যেতে যেতে পরিচয় হল ওদের । মেয়েটির নাম নয়না । নাদিমের চেয়ে এক বছরের জুনিয়র । ওদের এখানেই থাকে । নতুন এসেছে । এরপর থেকে প্রতিদিন ওদের কথা হতো । দুজন দুজনকে খুব ভালবাসে মনে মনে । কিন্তু এখনো কাউকে বলা হয়নি কারোরই । দুজনই অপেক্ষায় আছে কে কাকে আগে বলবে । কেউ কাউকে না দেখে থাকতে পারতো না । আজকে নাদিম হলে কাল নয়না । দুজনেই দুজনকে নিয়ে স্বপ্ন দেখে একটা সুন্দর ভবিষ্যতের ।

৭-৮ বছর পরের কথা । অফিসে যাওয়ার জন্য রেডী হচ্ছে নাদিম । রান্নাঘরে ওর জন্য নাস্তা বানাচ্ছে তার স্ত্রী । নয়না । সেদিন শেষপর্যন্ত নাদিমই নয়নাকে প্রপোজ করে বসে । আর নয়না?? নয়নার তো এখানে কোন আপত্তি ছিল না । যা হবার তাই হল । শুরু হল ভালবাসা । তারপর প্রেম । সেই প্রেম থেকে বিয়ে । দুজনের পরিবারই ওদের সম্পর্ক মেনে নেয় । না নেয়ারও কিছু ছিলনা । কারণ কেউ কাউকে ফেলার মত না । যাই হোক এরপর নয়না এসে ওকে নাস্তা দিয়ে যায় । নাদিমের টাঁইটা ঠিক করে দেয় ।

গাড়ি থাকা সত্ত্বেও গাড়িতে যেতে পছন্দ করে না নাদিম । সে বাসেই যায় । কারণ বাসেই নয়নার সাথে তার দেখা । কিন্তু নয়নার কড়া নির্দেশ দেয় আজ বাসে যাওয়া যাবে না । তাই বাধ্য হয়েই আজ গাড়িতে যেতে হচ্ছে । নয়নার কথা না শুনলে তার কপালে দুঃখ আছে ।

গাড়িতে যেতে যেতে নয়নার কথাই চিন্তা করছে আর হাসছে নাদিম । আজ সে অনেক সুখী । হঠাৎ বৃষ্টির মত নয়নার দেখা নাদিমের জীবনটাকে পুরো পাল্টে দিয়েছে। তাদের জীবন আজ সত্যিই অনেক ভালভাবে চলছে ......♥
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×