somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিকে দেখে এলাম....

১৮ ই আগস্ট, ২০০৬ ভোর ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মৃতু্য নয়, মৃতু্য নয় মরণেরও অন্য মানে আছে...

যখন পেঁৗছলাম, তখন শহীদ মিনারের আশপাশ সত্যিকার অর্থেই লোকে লোকারণ্য। বাংলা ভাষার সৈনিক, দেশের প্রধান কবি শামসুর রাহমান শহীদ মিনারে এসেছেন সকাল 10টা 25 মিনিটের দিকে। তার আগেই হাজির হয়ে গিয়েছিলেন কবির ভক্তরা। সময় যতো গেছে, রোদের প্রখরতা যতো বেড়েছে, বেড়েছে মানুষের ভিড়ও। গণিত ভবনের দিক থেকে ঢুকতে গিয়েই দেখলাম একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। বলছিলেন কবির সঙ্গে তার নানা স্মৃতির কথা।

একটু এগোতেই দেখলাম শিল্পী হাশেম খানকেই। তিনি বলছিলেন স্বৈরাচারবিরোধী আন্দোলনে কবির ভূমিকার কথা। আর তখন লাইনে দাঁড়িয়ে গেছেন কবির ভক্তরা। উদ্দেশ্য চিরনিদ্রায় শায়িত কবিকে এক নজর দেখা। সেই লম্বা লাইন একেবেঁকে এতো লম্বা হয়ে যায় এক মাথা থেকে আরেক মাথা দেখা যাচ্ছিল না। কিছুক্ষণ পর অবশ্য লাইন আর একটা থাকেনি। স্রোতের মতো মানুষ এসেছে...।

আসলে সেই মানুষের স্রোতে কে ছিলেন না? সৈয়দ হক, শাহরিয়ার কবির, জিল্লুর রহমান সিদ্দিকী থেকে শুরু করে পুরনো ঢাকার ঘুরি ওড়ানো ফেডারেশন, আদিবাসী সংগঠন, পশ্চিমবঙ্গ থেকে আসা কবি আর সর্বসাধারণ, রাজনীতিবিদ সবাই দাঁড়িয়েছেন লাইনে। চোখের জল ফেলে শামসুর রাহমানকে জানিয়েছেন ফুলেল শ্রদ্ধা। এসেছিলেন কবির গ্রাম পাহাড়তলীর কিছু তরুণও।
আসলে সব মত যেন এক হয়ে মিশেছিল আজ শহীদ মিনারে। মঞ্চে তখন রামেন্দু মজুমদার বলে যাচ্ছিলেন কবির তো আসলে মৃতু্য হয়নি; কবির মৃতু্য হয় না। 80টির বেশি কাব্যগ্রন্থদিয়েই বেঁচে থাকবেন তিনি।
শুধু কি কবিতাতেই সীমাবদব্দ ছিলেন তিনি? আরেকটু যোগ করলেন লেখক শাহরিয়ার কবির, 'এতো কম কথা বলা একটা মানুষ ছিলেন তিনি, কখনোই কথা বলে বোঝা যায়নি তার ভেতরে এতো আগুন! কবিতার মধ্য দিয়েই সেই আগুন ছড়িয়ে দিয়েছেন তিনি। আমাদের প্রতিটি আন্দোলনে আমরা পেয়েছি তাকে। স্বাধীনতা সংগ্রাম, গণঅভু্যত্থান, স্বৈরাচারবিরোধী আন্দোলন কোথায় ছিলেন না তিনি?'
সত্যিই আরেকটা শামসুর রাহমান আর হয়তো পাবো না আমরা।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা 35 মিনিট। কবি কিছুক্ষণ পরই শেষবারের মতো ছাড়বেন শহীদ মিনার। লাইনে দাঁড়িয়ে গেলাম। দেখলাম সাদা কাফনে জড়ানো কবিকে। কবি ঘুমিয়ে আছেন!
এরপর ঘুমন্ত কবি উঠে এলেন ভক্তদের কাঁধে। কাঁধে চড়েই তিনি গেলেন প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমাদের কৃষ্ণপক্ষে রেখে কবি তখনও ঘুমে!
কবিকে রেখে চলে এলাম...হাঁটা ধরলাম শাহবাগের দিকে। মনটা কেমন যেন বিষাদে ভরে আছে। গলার কাছে কস্ট আটকে গেছে। আমি কিছুতেই তা এড়াতে পারছি না। বলেও বোঝাতে পারছিনা! কবি আমার কি হন? রক্তের কেউ? না তো। তাহলে?
চারুকলার সামনে এসেই নিজের মন থেকে উত্তর পেলাম শামসুর রাহমান তো স্বজনের চেয়েও বেশি কিছু।
সত্যিই এটা মৃতু্য নয়, এমন মরণেরও অন্য মানে আছে...

.................................
শুক্রবার, দুপুর 2.40 মিনিট।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮০

লিখেছেন রাজীব নুর, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৯



গতকাল রাত ১২ টায় খুব মেজাজ খারাপ হয়েছে।
বাসায় এসে বসেছি মাত্র। আর গলির ভিতর ঢুকেছে মিছিল। ধানের শীষের মিছিল। রাত ১২ টায় কেন মিছিল করতে হবে? ফাজলামোর... ...বাকিটুকু পড়ুন

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

লিখেছেন নতুন নকিব, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৪

রক্তের গ্রুপ বৃত্তান্ত; জীবন রক্ষার স্বার্থেই জেনে রাখা দরকার রক্তের গ্রুপ

ছবি সংগৃহীত।

বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেছে। দুই পরিবার আনন্দে ব্যস্ত। বর ও কনে দুজনেই সুস্থ, শিক্ষিত, স্বাভাবিক জীবনযাপনে... ...বাকিটুকু পড়ুন

জাল হাদিস ধরার একটি এপ্লিকেশনের আইডিয়া নিয়ে কাজ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৩২

জাল হাদিস ধরার একটি সফটওয়্যার নিয়ে কাজ শুরু করেছি। এপ্লিকেশন বানানোর ছক আঁকার পরে এখন ইনভেস্টর খুঁজছি। দিন কয়েক আগের ঘটনা। সামুতে একটি পোস্ট দিয়েছিলাম, অসুস্থ্য থাকায় আল্লাহর নির্দেশে... ...বাকিটুকু পড়ুন

যে কারণে ১১ দলীয় বা জামায়েত ইসলাম জোটকে ক্ষমতায় আনা উচিৎ

লিখেছেন সূচরিতা সেন, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৫


এটা সত্য যে জামায়েত ও এনসিপি দূরনীতি গ্রস্থ সরকার চালানোর অভিজ্ঞতা তাদের নেই আর এইটাই তাদের সব থেকে বড় শক্তি। তারা বিশেষজ্ঞর জন্য ও সচ্চতা জন্য এবং সংস্কারের জন্য... ...বাকিটুকু পড়ুন

গদি লইড়া যাইতেসে রে.... :)

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:২০


নিয়াজ স্যার জানেন কিনা জানি না, তবে ছাত্রদলের সেই বিখ্যাত স্লোগান: "নীলক্ষেতের ভিসি আপনি"—ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে যতবার প্রতিধ্বনিত হয়েছে, ততবারই সাধারণ মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করতে চেয়েছে যে ছাত্র... ...বাকিটুকু পড়ুন

×