অপার্থিব এই কলুষিত ধরণীর বুকে
তুমি শ্রান্তি তুমি জলের সম্মোহন,
বিভাজন নও তুমি , তুমি মমতার দেবী
তুমি নিরন্তন নির্ভেজাল প্রেমের সঞ্চারণ।।
তুমি উপমা কবি কবিতা জন্মের,
যন্ত্রণা কাতর মুখে উচ্চারণ মাগো মা
তুমি কেবলি জাতি জাতীয়তার
অর্ধাঙ্গ নও, তুমি জেনো ঈশ্বরের আরাধনা।।
তুমি না হলে থেমে যেত ধরা
সারা সৃষ্টির প্রানেতে খরা,
ক্ষম তব যত অপরাধ
তোমার তরে শত স্তুতি মান,
চরণে তোমার স্বর্ণকমল
দাবিত প্রেমের বান।
উৎসর্গ ঃ এই ব্লগের সকল আপুদের।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৩ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




