নিভৃতে কষ্টের ফেরি করে ফেরা
কিছু পুরাতন ক্ষতে রক্তাক্ত ব্যথা
যেখানে অন্তিম নিঃশ্বাস নেই
নেই কোন গল্পের তুবড়ি ফোটানো।
কফিনের শেষ পেরেক ঠুকার মত করে
হৃদয়ের লাশ নিয়ে লালসায় মাতে শকুনী
তীক্ষ্ণ নখের আঁচড়ে আহত পাখির মত
আমি বেদনায় হই নীল আকাশের মত
মেঘের আড়ালে ঢাকা পরে চোখের বৃষ্টি।
দেয়ালের ওপাশের মানুষ গুলো চেনেনা আমায়
কেবল মাঝে মাঝে আমি ওদের শব্দ শুনি
ঘুমের চোখে আমি দেখি দুটো টুনটুনির প্রেম ভালবাসা,
পাগলদের প্রেম ভালবাসা থাকতে নেই
তাই আমি একা একা ভাবের কথা বলি
অদৃশ্য এক মানবীর সাথে প্রতিনিয়ত।।
উৎসর্গঃ গ্রাম্যবালিকা ফিরে আয় বইন
একটি প্রয়োজন হীন কথামালাঃ
আমার নিজের ভেতর একটা পাগল বাস করে , আমার জানা ছিলনা। আজকে আম্মু বলে তোর ভিতর একটা পাগল আছে ভয়ে থাকি কখন নারা দিয়ে উঠে। আমি হাসি মুখে বলি মা এই দুনিয়ায় সবাই পাগল, আম্মু বলে এইযে একটা পাগলের প্রলাপ
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




