মাথায় কি জানি এক ঘুন পোকা বসে বসে মস্তিস্ক চিবিয়ে খায়, স্পষ্ট কুর কুর শব্দ হচ্ছে। চুপ চাপ বারান্দায় বসে আমি ভাবছি সমস্যার সমাধান কি হতে পারে। দুবার করে আব্বু এসে বারান্দা থেকে ঘুরে গেছে , আমি জানি ওনার এখন নিকটিনের নেশায় অস্থির লাগছে। দুপুরে খাবার খেয়ে আম্মু শুয়ে পড়লেই আব্বু বারান্দায় এসে বেশ আরাম করে সিগারেট ফুকে। মাঝে মাঝে আম্মুকে আমার কাছে অত্যাচারি লাগে, কি ভয়টাইনা আব্বু পায়। আল্লাহ্ তায়লা আসলে মেয়ে মানুষ কে স্বামী বশীকরণের এক অসাধারন ক্ষমতা দিয়েছে। কোন এক মনিসির কথা নাড়ির মমতা ময় অন্যায় এর প্রতীবাদ করে এমন ক্ষমতা পুরুষকে প্রকৃতি দেয়নি।
দুপুর থেকে যে যন্ত্রণা নিয়ে আমি কষ্ট পাচ্ছিলাম এই মুহুর্তে সেটা চরম আকার ধারণ করেছে । মনে হচ্ছে মস্তিস্কের বিতরের সেই ঘুন পোকা এখন কথা বলতে শুরু করেছে , আমি পরিষ্কার শুনতে পাচ্ছি সে বলছে ''ভাল্লাগেনা কিচ্ছু ভাল্লাগেনা''। এখন এর থেকে মুক্তি পাবার একটাই উপায় নিলুর সাথে দেখা করা, ওর সাথে দেখা হলে যে পরিমাণ ভয়ে থাকি আমার মনে হয় সব রোগ তখন দৌরে পালায় । একবার আমার খুব জ্বর হলো , ৩দিন আমি বিছানা ছেড়ে উঠতে পারছিনা ডাক্তার বললো ম্যালেরিয়া । ওর সাথে যোগাযোগ করতে পারছিলাম না। হঠাৎ দেখি সাত সকালে সে এসে হাজির । নিলুর চেহারা দেখে আমার ম্যলেরিয়া ভাল হয়ে গেলো। আম্মু তো আমার গায়ে হাত দিয়ে বলে কিরে তোর শরীর এমন বরফ শীতল হয়েছে কেন। আমি তো তো তো করছিলাম কিন্তু মুখ দিয়ে কোন কথা বের হয়না। আমার অবস্থা দেখে সে দেখি মিট মিট হাসে , আম্মুর ও বুঝার বাকি নাই আমার সামনে যে মানুষটা বসে আছে সে আসলে মানুষ না একটা ''কোরামিন ইনজেকশন''।
নিলুরে এখন কি করে পাই?! কল দিলেও ধরবেনা , সব সময় আমার সাথে কি সব যে হয়!! কাল আমি ক্লাস থেকে বাসায় ফিরছি , ভার্সিটির সামনে দেখি বাড়ি ওয়ালার মেয়ে রুমকি দারিয়ে আছে।এই মেয়ে হলো বিশাল এক উৎপাত, আমাকে দেখলেই পুরা বেনিলা আইসক্রিম গলে মিল্কসেক হয়ে যাওয়ার মত করে মেল্ট হয়ে যায়। আমি রিক্সা নিয়ে বাসার দিকে যাব অম্নি সে এসে বলে ভাইয়া আমাকে একটু নিয়ে যান্না প্লিজ আমার খুব ভয় লাগছে একা একা বাসায় যেতে । কেমনে না করি, বাড়ি ওয়ালার মেয়ে তার উপরে মারাত্তক ধরনের সুন্দুরি মেয়ে ( সারা দুনিয়া একলা একলা ঘুরে এখন সে বাসায় একা যেতে ভয় পায়, একটা থাপ্পড় দিতে মঞ্চায়) কিন্তু মুখে বললাম চলো। রিক্সা চলছে আর রুমকি একটু একটু আমার দিকে ক্লোজ হচ্ছে। একবার বললাম তোমার কি যায়গার সমস্যা হচ্ছে আরেকটা রিক্সা নিব, সে চিৎকার দিয়ে বলে না ভাইয়া কি বলেন । কপাল আমার, তাও একটু সইরা বসেনা( নিলু এই দৃশ্য দেখলে আমাকে কেটে কুটি কুটি করবে নিশ্চিৎ )। এদিকে নিলু কল দিচ্ছে আমি কল ধরতে পারছিনা কারন আমি পকেট থেকে এখন মোবাইল বের করতে গেলেই এই মেয়ের সাথে আমার মাখা মাখি হয়ে যাবে।
বাসায় নেমে কল ব্যাক করতেই নিলু কেমন যানি সাপের মত ফসসস করে উঠলো, ঐ কুত্তা তুই কই এখন । আমিতো পুরা স্তব্ধ হয়ে গেলাম কাহিনী কি!! আমি মাত্র ক্লাস থেকে বেরিয়ে ওকে বুঝিয়ে বলে বিদায় নিলাম খালারা আসবে আজকে বাসায় যাওয়া লাগবে দ্রুত। আমি বাসায় , নিলু বলে তুই বাসায় না মস্করা করছ ?? তুই কি মনে করিস আমি গ্রাম থেকে আসছি আজকে , আমি কিছু দেখিনা জানিনা?? তুই তোর বারিওয়ালার মেয়েরে কোলে বাসাইয়া নিয়া গেলিনা এই মাত্র??? আর আমার কলটাও ধরষ নাই ধরা খাবি ভয়ে। তুই যদি ইহ জিন্দি গিতে আমারে কল দিসস তোর কলিজা ছিরা আমি ফুটপাতের কুত্তা দিয়া খাওয়ামু, নিলুর কথার উত্তর দেওনের আগেই খালাত বোন রিসা এসে আমার হাত থেকে মোবাইল কেরে নিয়ে বলে কি ব্যাপার সোনা তুমি কোন সতিনের সাথে কথা বল আমাকে রেখে।
ব্যাস যা হওয়ার হইছে এখন নিলুর মোবাইল অফ । আমি কি করুম এমন রাগী সে আল্লাহ্ মনে হয় ওরে মরিচ ক্ষেতের মাটি দিয়া বানাইছে। আল্লায় জানে কালকে ভার্সিটিতে গেলে আমার কি হবে। সকালে এই অজুহাত সেই অজুহাত দেখিয়ে আম্মু কে রাজি করালাম আজকে ক্লাস এ যাব না। সারাটা দিন খুব যন্ত্রনায় গেছে ।
রাত তিনটায় নিলুর ফোন!! আমি ঘুম চোখে হ্যালো বলার পর থেকে সে শুধু কাঁদছে , কান্নার জন্য কিছু বলতে পারছেনা। আমি বার বার জিজ্ঞেশ করছি কি হয়েছে , কি হয়েছে !!ওপাস থেকে ফুপিয়ে কান্না ছাড়া কোন শব্দ নাই। নারীর মন আসলেই দুনিয়ার কোন শক্তি ট্রেস করতে পারেনাই আর আমি অধম পারার প্রশ্নই আসেনা।
'' ক্রন্দন রত মেয়ে মানুষ, আর ছিন্তাই কারী। ওদের পরবর্তী একশন কি হবে কেউ ধারনাও করতে পারেনা''
আমি একটা বড় রকমের ধাক্কা খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি। নিলু ১০ মিনিট ধরে কান্না করে তার পর মুখ খুল্ল , কেমন আছো তুমি। হ্যা ভাল আছি , তুমি কাঁদছ কেনো?? আমি দুঃস্বপ্ন দেখেছি। কি দুঃস্বপ্ন? দেখলাম বারিওয়াল হারামজাদী মেয়েটাকে নিয়ে তুমি আমাদের ভার্সিটির সাম্নের দোকানে ফুচকা খাচ্চ। আজব ফুচকা খেইয়েছি চুমু তো খাইনি, এটা নিয়ে এমন কান্নার কি আছে। কান্নার কিছু নাই ?? তুমি বলছো?? তুই কি বুঝবি আমি তোকে কত ভালবাসি, তোকে কারো সাথে শেয়ার করতে পারবনা। আমি ওকে বুঝানুর প্রাণ পন চেষ্টা করে যাচ্ছি, জানি কাজ হবেনা তাও চেষ্টা করা আরকি।
'' কান্নাও করবি আবার নিজের জিদটাই উপড়ে রাখতে চাইবি''
মেয়ে মানুষ গুলুর কাছে কি অসহায় আমরা!!
উৎসর্গঃ আমার খুব প্রিয় একজন মানুষ তারছেরা লিমন। ভাইয়ের তার আসলে কয়টা ছিরা আমি সিউরনা হলেও , তারযে ছিরা আছে সিউর
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




