কৃষিমন্ত্রী কিছুদিন আগে পরিসংখ্যান ব্যুারোর ওপর ক্ষেপে গিয়ে বললেন , জনসংখ্যার প্রকৃত রিপোর্ট ঠিক নয়, কই আমার বাসায় তো কেউ গেলো না, জীবিত মানুষদের কাছেই যান নি, বোঝাই যায় আপনার কী করেছেন! ফলাফল জনসংখ্যা কত আসলে আমরা কেউ তা জানি না, ১৪ কোটি নাকি ১৬ কোটি?
তাহলে বাজেট করবেন কতজন লোকের, কতজন লোকের খাদ্য মজুদ থাকলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার দাবী করবেন, কতজন কৃষক আছে, কতজনকে ভর্তুকি দিবেন, সার দেবেন?
আজ অর্থমন্ত্রী বললেন বিদ্যুতের চাহিদা ও উৎপাদনে ভয়ঙ্কর তথ্যের অভাব রয়েছে এমনকি তথ্যে বিভ্রান্তি রয়েছে! তার অর্থ কী দাড়ায়, বিদ্যুত নিয়ে সরকারের আদৌ কোন টেনশন নেই, কেননা বিদ্যুত নিয়ে প্রাথমিক হিসাব-নিকাষ অর্থ্যাৎ চাহিদা-উৎপাদনের বিষয়টিই অনির্ধারিত রয়ে গেছে!
এর আগেও আমরা দেখেছি সাহারা খাতুন সাগর রুনি হত্যাকাণ্ডের তদন্তের দায়ভার প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে মোনাফেকি করেছেন।
তারও আগে আমাদের দেখতে হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্তের দেখ-ভালের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে যা দেকথা ছিলো সাহারা খাতুনের।
সম্প্রতি রেলমন্ত্রীর উল্টা-পাল্টা কার্যক্রম সরকারকে যে বিব্রত করছে তার দায় কেন সরকারের নিজের ঘাড়ে নিচ্ছে? ওনাদের বরখাস্ত করে নিজে অনায়াসে মন্ত্রীত্ব পূণর্বহাল রাখবেন। তাহলে জনগণের চেয়ে মন্ত্রী বড়, মন্ত্রীর চেয়ে মন্ত্রীত্ব!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


