দুই বন্ধু বের হলাম, মার্কেটে গিয়ে কিছু জামা কাপড় কিনবো। বাসা থেকে বের হতে না হতেই তাবলীগ জামাত এসে হাজির। রাস্তার মাঝে দাড় করিয়ে বুঝানো শুরু। ৫ মিনিট দ্বীনের কথা শুনে ভালই লাগলো কিন্তু মনি হল যেন ৫ ঘন্টা অপচয় করে ফেললাম। রিকশা করে মার্কেটে যাব ১৫ টাকার ভাড়া ২০ টাকা চাওয়াতে রিকশা ওয়ালাকে নিজের বিদ্যার কিছুটা দেখিয়ে দিলাম, মনে মনে রিকশাওয়ালা জাত টাকে গালি দিতেও নিজের বিদ্যার অপমান মনে করলাম না। আবার রিকশা ওয়ালার কাছে মান বজায় রাখতে তারই সামনে ৫০ টাকার ভাড়া ৭০ টাকা দিয়ে সি এন জি নিলাম। মার্কেট থেকে হাজার দুয়েক টাকার বাজার করলাম। হারলাম কি জিতলাম জানি না। মার্কেটে দেখলাম দু পা নেই এমন একজন হামাগুড়ি দিয়ে কখনো গড়িয়ে গড়িয়ে ভিক্ষা করছে।তার পাশ দিয়ে হেটে গেলাম দুই টাকা দিতে মন চাইল না। হায়রে বিবেক আমার। হোটেলে ঢুকলাম নাস্তা করতে , দুই জন মিলে ১৬৮ টাকার নাস্তা করলাম। বিল দেওয়ার পর ওয়েটারের হাতে ১০ টাকা দিয়ে বুজিয়ে দিলাম আমি খুব ধনি, কিংবা আমি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। হোটেল থেকে বের হতেই এক মহিলা কোলে বাচ্চা নিয়ে ১ টা টাকা চাইল। তাকে টাকা তো দিলাম না বরং তখন ১ টাকার হাজার উপকারিতা মাথায় আসতে লাগল। শুধু তাই নয়, বন্ধুর কাছে সব জান্তার মত বলতে লাগলাম, এই সকল মহিলারা দেশটাকে খারাপ করে দিচ্ছে । কে জানে ঐ বাচ্চার বাপ কে? এই মহিলাগুলো দিনে ভিক্ষা করে, আর রাতে করে অসামাজিক কাজ। কারো সম্পর্কে না জেনে এমন ধারনা করতেও আমাদের বিবেকে বাধে না। ৮০ টাকা সি এন জি ভাড়া দিয়ে বাসায় ফিরলাম। টানা ৩ ঘন্টা ছবি দেখতে পারি কিংবা ৭ ঘন্টা খেলা দেখতে পারি কিন্তু ১০ মিনিটের নামাজ আদায় করতে পারিনা। কনসার্টের জন্য ১০০ টাকা চাদা দিতে পারি, কিন্তু মাহফিলের জন্য ১০ টাকা চাদা দিতে আমাদের কষ্ট হয়। যে চায় না তাকে ১০ টাকা দিতে পারি কিন্তু যে চায় তাকে ১ টাকা দিতে আমরা দশ বার মানি ব্যাগের দিকে তাকাই । ঘন্টার পর ঘন্টা আমরা সময় অপচয় করতে পারি কিন্তু আল্লাহ রসূলের কথা শুনতে গেলে আমাদের সময় থাকে না।আমরা এমন কে
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




