কালো বিড়াল
লিখেছেন নন্দলাল (ছদ্মনাম)
সুরন্জিত তো একদা একটা করিল ভীষণ পণ,
রেলের কালো বিড়াল যে করেই হোক করিবে অন্বেষণ।
সকলে বলিল, আহা কর কি কর কি সুরন্জিত দা
বাবু কহিল, বস্তা বস্তা টাকা গুনিক কি অযথা ?
আমি না করিলে কে করিবে রেলের সেবা
ঘোষণা শুনিয়া সুশীল সমাজ জানাল হাজার বাহবা।
সুরন্জিতের এপিএস খাইল ধরা বিজিবি দরবারে
বস্তা ভর্তি টাকা লইয়া যাচ্ছিল সুরন্জিতের ঘরে।
দুর্নীতির দায়ে মণ্ত্রিত্ব ছাড়তে সারা দেশে তোলপাড়
শুটকি চোর কালো বিড়াল পুষে বেকায়দায় সরকার।
বাবু বলিল এপিএস এর কারণে মণ্ত্রিত্ব যদি ছাড়তে হয়
না হয় ছাড়লাম, কিন্তু অভাগা দেশের হইবে কি?
মণ্ত্রী থাকাটা আমার অতি দরকার ভেবে দেখ চারিদিক
তাই দপ্তরবিহীন মণ্ত্রী হয়ে কালো বিড়াল দেশ প্রেমিক।
দুদকের টিকেট পেয়ে ফের বাবু কথা বলে উচ্চস্বরে
আজম জানাল সেদিন দুর্নীতিবাজ সুরন্জিতই সবার উপরে।
সুরন্জিত একদা হঠাৎ ডাকিল এক প্রেস ব্রিফিং
আজমকে নাকি বিরোধী নেতা ছমাস দিয়েছে ট্রেনিং।
মামলার হুমকি দিয়ে মিডিয়াকে করে দিল হুশিয়ার
নিজের মান বাচাতে ইঙ্গিত দিল আদালতে যাবার।
যে কোন বিষয় হোক না তা জুতো সেলাই, ধর্ষণ কিংবা খুন
নাক উচিয়ে মুখ ব্যাকিয়ে কথা বলা সবজান্তা সুরন্জিতের গুণ।
চাইনা মোরা এমন গুণী কালো বিড়ালের মত রাজনীতিক
দ্বিজেন্দ্রলালের “নন্দলালের” মত ভণ্ড পেটুক দেশ প্রেমিক।
(সংকলিত)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




