জোসনা রাত,
নর্জনে বসে আছি এই জঙ্গলে,
জঙ্গল তো নয় বড়ই যান্ত্রিক এ দুনিয়া,
সারিসারি ভবন দেখতে দেখতে রুচি এমন হয়েছে,
কয়েকটি গাছ দেখলেই জঙ্গল মনে হয় সেটিকে।
পাশের পুকুরে ব্যঙ গুলো লাফিয়ে পড়ছে,
খেলায় মেতে আছে ওরা।
গাছের পাতার মরমর ধ্বনি কানে বাজছে,
মনে পড়ছে তোমার পায়ের নুপুরের কথা।
ব্যঙের ঘ্যঙর ঘ্যঙর আর ঝি ঝি পোকার ঝি ঝি,
মনে করিয়ে দেয় তোমাকে আমি কেনো সুরেলা কন্ঠী বলি।
আকাশের তারাগুলো মনে করিয়ে দেয়,
তোমার আমাকে নিয়ে আর আমার তোমাকে নিয়ে রচনা করা স্বপ্ন।
মনে আছে কি তোমার?
সেদিন আমাবস্যার রাতে বলেছিলাম,
পাশে যদি চাঁদ থাকে পূর্নিমার চাঁদ দরকার নেই আমার।
মনে আছে কি তোমার?
সেদিন শীতের রাতে বলেছিলাম,
পাশে যদি আগুন থাকে চাঁদরের দরকার নেই আমার।
মনে আছে কি তোমার?
সেদিন আমার চোখে তাকিয়ে বলেছিলে,
পাশে যদি সুন্দর থাকে সারা পৃথিবী অসুন্দর হলেও আপত্তি নেই তোমার।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০০৯ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


