somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছুটি পেলে এবার মা গো...

০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে সপ্তাহান্তে অনেক দেরী করে ঘুম থেকে উঠে ল্যাপটপ নিয়ে বসে আমার নিত্যসঙ্গী youtube.com এ closeup1 এর অনুষ্ঠান দেখছিলাম। হঠাৎ করে রাজীবের একটা অনুষ্ঠানে গাওয়া গান শুনে খুব মন খারাপ হয়ে গেল। খুবই খারাপ। মা'কে নিয়ে একটা খুব সুন্দর গান। রাজীব গেয়েছেও ভীষণ দরদ দিয়ে। গানটার কথা এরকম -

ব্যস্ততার এই নগর ছেড়ে
অনেক দূরের মফস্বলে
ডাকছে আমার মন
শেষ দেখেছি কবে জানি
আদর ভরা ঘোমটাখানি
ইচ্ছে করে যাই ছুটে এখন
ছুটি পেলে এবার মা গো
তোমায় আমি দেখতে যাব
দেখতে যাব দেখতে যাব মা গো
ছুটি পেলে এবার মা গো
তোমায় আমি দেখতে যাব দেখতে যাব

লাউ-ঝিঙে-পুইয়ের ডাটা
মা গো তোমার পানের বাটা
কাঁদায় আমায় যখন তখন
চাল ধোয়া তোমার দু'হাত
জায়নামাজে দিবস ও রাত
ধরে আমায় রেখেছে যতন
মাঘের শীতে হাঁপানি রোগ
বাতের ব্যথায় ঝাপসা দু'চোখ
কেমন আছো, মা গো এখন?
পুকুর ঘাটে বেড়ার পাশে
দূর সড়কে দৃষ্টি ভাসে
ভাবছ কোথায় ছোট্ট খোকন
ইচ্ছে করে যাই ছুটে এখন
ইচ্ছে করে যাই ছুটে এখন ।।

এই গানটা আজকে উৎসর্গ করলাম ব্যস্ততার এই নগরে আসার আগ পর্যন্ত আমার নিত্যদিনের সব কিছুর সঙ্গী মা'কে।

Happy Friendship Day, My Best Friend!

ভাল থেকো।

[ছবিটা শেষ পাওয়া ছুটিতে মা'কে যখন দেখতে গেলাম তখন আমার তোলা। আমার ঘরে আমি আর আমার মা, ডিসেম্বার, 2005।]

[গানটা [link|http://www.youtube.com/watch?v=TEgM3Zp7_pM&mode=related&search=| GLv
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৬ দুপুর ১২:২৮
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর কারা মিষ্টি বিতরণ করেছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:১৬


যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি... ...বাকিটুকু পড়ুন

×