somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুতে কখন যে একটি দশক পেরিয়ে গেল টেরই পাইনি

০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সামুতে কখন যে একটি দশক পেরিয়ে গেল টেরই পাইনি

মেলবোর্ণের সূর্যাস্তের দৃশ্যটি গুগল থেকে নেয়া।

দেখতে দেখতে সামুতে কখন যে একটি দশক পেরিয়ে গেল টেরই পাইনি। পাব কি করে? ব্লগে আসলে তো। আসলে সত্যি কথা, এখন আর আগের মত ব্লগে তেমন আসার সুযোগ হয়ে ওঠে না। তার প্রমান এখানেই রয়েছে। ০১ লা জুলাই, ২০২০ এর পরে আর কোন পোস্ট না দেয়াই তার প্রমান। অবশ্য পোস্ট না দিলেও সামুতে একটু আধটু ঢু মেরে যাওয়া একেবারে বন্ধ ছিল না কখনোই। মাঝেমাঝে ঠিকই এসেছি এবং পরিচিত অনেকের লেখাই পড়েছিও। সামুতে লগ ইন করে একটু পূর্বে দেখলাম, বয়স বেড়ে ১০ বছর হয়ে অতিক্রম করছে ৫ম মাস। বাহ, বেশ আনন্দের।

যা হোক, জীবনের নানান চড়াই উৎড়াইয়ে ব্যস্ততার মাঝেই কেটে যায় আমাদের মুঠি মুঠি মুহূর্তগুলো। আর এই মুহূর্তগুলো থেমে থাকে না এক লহমার জন্যও কখনো। গহীন নিরবতায় বরং নিরন্তর ধাবমান মুহূর্তরা। আর নিরন্তর ধাবমান এই মুহূর্তের কাটার সাথে আমাদের বয়সের কাটাও কিন্তু বেগবান একইরকম দূরন্ত গতিতে। কেউ কেউ বলেন, বয়স বাড়ে। আমারও মাঝেমাঝে এমনটা মনে হয়। মন বলে ওঠে, বয়স বেড়ে যাচ্ছে। আসলে বয়স কি আমাদের বাড়ে? না কি, কমে ক্রমান্বয়ে? যত দিনের হায়াত বরাদ্দ দিয়ে মহান মালিক পৃথিবীতে পাঠিয়েছেন আমাকে, তার আর কতটা হাতে আছে? তার অধিকাংশই যে খরচ হয়ে যায়নি, তার নিশ্চয়তা কি? বেশিরভাগটাই যে শেষ হয়ে যায়নি, সে কথা বলার যৌক্তিকতা কি? তাহলে বয়স বাড়ে- এ কথা বলার সুযোগ কোথায়? অতি সামান্য কিছু সময় যা এখনও সামনে রয়েছে, তাও তো কেটে যাচ্ছে খুবই দ্রুত। ফুরিয়ে যাচ্ছে দেখতে না দেখতেই। আর হায়াতের মূল বরাদ্দ থেকে মুহূর্তদের সংখ্যা কমে যাচ্ছে ক্রমশঃ। তো, তাহলে বয়স বা হায়াত আমার সত্যিাকারার্থে বাড়ছে, না কি আসলে কমেই যাচ্ছে প্রতিনিয়ত?

বয়স এবং সময় আমাদের ক্রমেই ফুরিয়ে যাচ্ছে অথচ আমরা ডুবে আছি নিত্য উদাসীনতায়। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন, ‘মানুষের হিসাবের সময় ঘনিয়ে এসেছে, অথচ তারা উদাসীনতায় মুখ ফিরিয়ে আছে।’ -সুরা আম্বিয়া, আয়াত : ০১

জীবন পথের বাঁকে বাঁকে নানা কিছুর সম্মুখীন হতে হয় আমাদের। সুখ-দুঃখের মিশেলেই আমাদের অতিশয় ক্ষুদ্র পার্থিব এই জীবন। ব্যাধি ও জরাগ্রস্ত হয়ে মৃত্যুর পথে এগিয়ে যায় এখানে প্রতিটি প্রাণ। কাজেই আমাদের সময় সচেতন হতে হবে। আল্লাহ তাআ'লা বলেন, ‘তিনি দুর্বল অবস্থায় তোমাদের সৃষ্টি করেন; তারপর দুর্বলতার পর শক্তি দেন, আবার শক্তির পর দেন দুর্বলতা ও বার্ধক্য।’ -সুরা রুম, আয়াত : ৫৪

অন্যত্র তিনি বলেন, ‘তিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, পরে শুক্রবিন্দু থেকে, তারপর জমাট রক্ত থেকে, তারপর তোমাদের শিশুরূপে বের করেন, তারপর হও যৌবনপ্রাপ্ত, তারপর উপনীত হও বার্ধক্যে। তোমাদের কারো বা আগেই মৃত্যু হয়ে যায়।’ -সুরা মুমিন, আয়াত : ৬৭-৬৮

এক হাদিসে নবী কারিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,

‘পাঁচটি বিষয়কে অপর পাঁচটি বিষয় আগমনের আগে গনিমত মনে করো। বার্ধক্যের আগে যৌবনকে, অসুস্থতার আগে সুস্থতাকে, দরিদ্রতার আগে সচ্ছলতাকে, কর্মব্যস্ততার আগে অবকাশকে এবং মৃত্যুর আগে জীবনকে।’ -মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস : ৩৫৪৬০

অন্য এক হাদিসে তিনি বলেন, ‘দুটি নেয়ামতের মাধ্যমে যথাযথ উপকৃত হতে অনেক মানুষই ব্যর্থ হয়। তা হচ্ছে- সুস্থতা ও অবসর সম।’ -বুখারি, হাদিস : ৬০৪৯

খলিফাতুল মুমিনীন হযরত ওমর (রা.) তার কোনো এক বক্তব্যে একটি অসাধারণ এবং শিক্ষণীয় উক্তি করেছিলেন। তিনি বলেন,

‘তোমার কাছে হিসাব চাওয়ার আগে নিজের হিসাব করে নাও, তোমার কাজ পরিমাপ করার আগে নিজেই নিজের কাজের পরিমাপ করে নাও।’ -তিরমিজি, হাদিস : ৪/৬৩৮

এমনটাই হওয়া উচিত প্রকৃত বিশ্বাসী ব্যক্তির শান। প্রকৃত বিশ্বাসী নিজের কথা, কাজে স্বচ্ছ থাকবেন, এটাই সত্য। অপরের অধিকারে হস্তক্ষেপ করবেন না। অন্যকে হেয় করবেন না। কাউকে কষ্ট দিবেন না। ঠকাবেন না। মহান স্রষ্টা আল্লাহ তাআ'লার হক এবং অধিকারসমূহও যথাযথভাবে আদায় করতে সচেষ্ট থাকবেন।

অতএব, অতি সংক্ষিপ্ত আমাদের এই মানব জীবনে সময়ের সদ্ব্যবহারের কোনো বিকল্প নেই। সামনের দিনগুলোতে পরিশুদ্ধ আমল এবং নিষ্ঠাপূর্ণ ইবাদতের প্রতিশ্রুতির সাথে সাথে জীবনকে নতুন করে ঢেলে সাজানোর দৃপ্ত অঙ্গীকারে আবদ্ধ হই আমরা।

ঝঞ্জা বিক্ষুব্ধ আগুন সময় পাড়ি দিয়ে ব্লগের সুদিন দুর্দিনে এই কমিউনিটির সাথেই যারা ছিলেন, আছেন আজও পুরাতন সেইসব ব্লগারদের অভিনন্দন জানাই। পাশাপাশি নতুন নতুন অনেক ব্লগার যুক্ত হয়েছেন, হচ্ছেন এবং হবেন এখানে- তাদেরকেও আন্তরিক অভিবাদন। নতুন পুরাতন সকলের পদচারনায় মুখর হোক বাংলা ভাষার শ্রেষ্ঠ অনলাইন পাঠশালা সামহোয়্যার ইন ব্লগ- এই প্রত্যাশাই আজকের এই দিনে। ব্লগ মডারেটর, ব্লগ পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভকামনা।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২২ বিকাল ৪:২৬
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুমুখোচিন্তা

লিখেছেন তানভীর রাতুল, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৩:১৬

সব মৃত্যু গণনায় আসে না। রাজনৈতিক সহিংসতার একটি পুরনো নিয়ম আছে। মৃত্যু সমান মৃত্যু নয়। কোনো মৃত্যু পত্রিকার প্রথম পাতায় যায়, কোনো মৃত্যু জয়পুরহাটেই থেকে যায়। এই বাছাইটা দৈবাৎ হয়... ...বাকিটুকু পড়ুন

সিটিজেন ভিজিল্যান্টি থেকে কালেমার মিছিল: সম্প্রতি ঘটে যাওয়া কতগুলো অশনি সংকেত - প্রথম পর্ব

লিখেছেন শ্রাবণধারা, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১২:৪৮


গত মাসে আমেরিকায় "সিটিজেন ভিজিল্যান্টি" নামে মুসলিম ও অভিবাসীবিদ্বেষী একটি সিনেমা মুক্তি পায়। চলচ্চিত্রটি প্রথমদিকে দর্শকদের মধ্যে তেমন জনপ্রিয় হয়নি। পরে যখন ইলন মাস্ক এক্স প্ল্যাটফর্মে তার ২৪ কোটি... ...বাকিটুকু পড়ুন

'গ্রেট লিপ ফরোয়ার্ড' আন্দোলন কেন ব্যর্থ হলো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা জুলাই, ২০২৬ দুপুর ১:১৩



মাও সে তুং-এর গৃহীত "গ্রেট লিপ ফরোয়ার্ড" (১৯৫৮-১৯৬০) আন্দোলনটি মূলত অবাস্তব লক্ষ্যমাত্রা, চরম অব্যবস্থাপনা এবং ভুল কৃষি নীতির কারণে মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অর্থনৈতিক ও মানবিক বিপর্যয়ে পরিণত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ ফিরতে পারে, তবে…

লিখেছেন শেহজাদ আমান, ০২ রা জুলাই, ২০২৬ রাত ৯:২০




১। ২০১২ থেকে সংঘটিত আওয়ামী লীগের দীর্ঘ ১২ বছরের গু/ম, খু/ন, অ*পশাসন, গণতন্ত্র হ*ত্যা, নির্বাচনী ব্যবস্থা ধ্বং*স, দুর্নী*তি, বাকস্বাধীনতা ও সাংবিধানিক অধিকার হরণের মাত্রা এমন চরমই ছিল যে, শুধু... ...বাকিটুকু পড়ুন

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

×