somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনপ্রিয় হলিউড তারকা জনি ডেপের ছোটো বেলার চরিত্রে অভিনয় করবে বাংলাদেশের বিস্ময় শিশু শাহাদাত হোসেন!!!! লিঙ্ক সহ

১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





জনপ্রিয় হলিউড তারকা জনি ডেপ


জনপ্রিয় হলিউড তারকা জনি ডেপের ছোটো বেলার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে হাস্যজ্জল সপরিবারে শিশু শাহাদাত হোসেন।


জনপ্রিয় হলিউড তারকা জনি ডেপের ছোটো বেলার চরিত্রে অভিনয় করবে বাংলাদেশের বিস্ময় শিশু শাহাদাত হোসেন।
গত ২ অক্টোবর সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন নিজে গাড়ি চালিয়ে রংপুর-সুন্দরগঞ্জ সড়ক দিয়ে বামনডাঙ্গা থেকে শহরে ফিরছিলেন। এক পর্যায়ে ব্র্যাক মোড় এলাকায় সুন্দরগঞ্জ গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র শিশু জামাতের আমির শাহাদাত নাশকতার উদ্দেশ্যে একাই সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের গাড়ি অবরোধ করেন।তখন আত্মরক্ষার্থে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন তার নিজের পিস্তল দিয়ে গুলি করেন কয়েকটি।এতে শিশুটির ডান পায়ে দুটি ও বাঁ পায়ে একটি গুলি লাগে। এরপরও শিশু শাহাদাত হোসেন না থেমে তার প্রাননাশ করার চেষ্টা চালায়। তখন সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন আর কোনো উপায় না পেয়ে গাড়িসহ পালিয়ে যান।শিশুটি রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হলেও বিভিন্ন ভাবে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে হুমকি দিতে থাকে।এতে তিনি পালিয়ে থাকেন। অবশেষে গতকাল অসীম সাহসী এই সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হাইকোর্টে আসেন।এরপর আবার তিনি আত্মগোপন করেন।
এই খবর হলিউডে ছড়িয়ে পরলে শিশু শাহাদাত হোসেনকে নিয়ে বিভিন্ন পরিচালক সিনেমা তৈরি করতে আগ্রহ প্রকাশ করেন।অবশেষে জনি ডেপ নিজেই তার নতুন ছবির ছোটো বেলার চরিত্রে শিশু শাহাদাত হোসেনকে অভিনয়ের সুযোগ দেন।


এই নিউজটি পড়ার পর সবাই এর সত্যতার জন্য লিঙ্ক চাইবেন।যদি না দিতে পারি তাহলে আমার মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবেন।কেউ কেউ চাপাবাজ,গাজাখোর বলে গালাগালিও করবেন।
আচ্ছা, তাহলে নিচের বক্তব্যগুলো আগে একটু দেখি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম রংপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত জাপানি নাগরিক হোশি কমিওর কথা উল্লেখ করে বলেন, হোশি কমিও জাপানি নাগরিক নয় তিনি বাংলাদেশি এবং তিনি এখানে আলুর ব্যবসা করেন। এইচটি ইমাম বলেন, হোশি কমিওর সম্পর্ক আমরা ইতোমধ্যে খোঁজ খবর নিয়েছি। তিনি একজন আলুর ব্যবসায়ী এবং বাংলাদেশি নাগরিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেইজে লিখেছেন, খুব নির্ভরযোগ্য একটা সূত্র থেকে আমি জেনেছি যে বাংলাদেশে সাম্প্রতিক বিদেশী হত্যাকান্ডে বিএনপি-জামায়াত জড়িত। অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশী সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে। লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।

এই বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপুর্ন এবং অত্যন্ত গুরুত্বপুর্ন ব্যক্তিবর্গের থেকে এসেছে। ওনারা অত্যন্ত গুরুত্বপুর্ন তথ্য দিয়েছেন। কিন্তু এই তথ্যগুলোর সত্যতার জন্য লিঙ্ক কি দিতে পারবেন? না দিতে পারলে কি, আমার অসুস্থ মস্তিষ্কের মত ওনাদের মস্তিষ্কের সুস্থতা নিয়ে প্রশ্ন তুলবেন?
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৬
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×