somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগঃ আমাদের আশার আলোর এক অনন্য বাতিঘর

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কখনই বলব না বিএনপি এবং আ.লীগ একই কাতারের দুটো দল। যারা এই কম্মটি করে তারা খুব ভুল করেন। সত্যি বলতে এখন সময় নয় এই তর্কটা তুলার। আমার অনেক পরিচিত বন্ধুরা দেখি প্রায় বলেন যে আ.লীগ আর বিএনপি একই গোয়ালের দুটো গরু। দুটো দলই ক্ষমতা চায়। আমি এর তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদ জানাই এ কারনেই যে আমি আ.লীগ এবং বিএনপির জন্ম ইতিহাসটা পড়েছি। আ.লীগ মুক্তিযুদ্ধের চেতনায় লালিত একটা দল। আর বিএনপি বন্ধুকের নল থেক উৎসারিত । বিএনপি এবার এই জঙ্গী জামাতের সাথে গাঁট বেধে গোটা দেশবাসীর কাছে আবার তাদের পুরনো চেহারাটা নতুন করে প্রমান করল? ভাবতেই অবাক লাগে এই দলে মুক্তিযোদ্ধা বলতে অবশিষ্ঠ্য কেউ সত্যি আছেন কি? প্রশ্ন জাগে মনে। তবে যে কথাটা অনেককেই বলতে শুনেছি তা হল "বাংলাদেশের জন্মের ৪২ বছর পরও কেন এই রাজাকারদের বিচার হল না । কই, আওয়ামী লীগ ইচ্ছে করলে এদের বিচার করতে পারতো না? কেন করল না?" নিপাট সত্যি কথা। এই কথাতো সত্য যে গত ৪২ বছরে জামাত নামের এই জঙ্গী সংগঠনটি নিজেদের ভেতর অনেক গুছিয়ে ফেলেছে। এদের শেকড় অনেক গভীরে পৌছে গেছে। যে চারা গাছটিকে এক কোপে উপড়ে ফেলা যেত সে চারগাছে এখন বড় বড় ডালপালা গজিয়েছে। এর জন্য বিএনপিতো বটেই(কারন এরা আজান দিয়ে জামাতিদেরে সাথে হাত মিলিয়েছে) আওয়ামী লীগও অনেকাংশে দায়ী। তবে হ্যাঁ, এখন আর পিছনে ফিরে তাকানোর সময় নেই। এখন আর পেছনের ভুল নিয়ে পরে থাকার সময় নেই । সত্যি সময় নেই। সামনের দিকে এগিয়ে যেতে হবে। শাহবাগের একটা বড় পাওনা হল আমাদের মুক্তিযুদ্ধের চেতনাটাকে আবার নতুন করে জাগিয়ে তোলা। মুক্তিযুদ্ধর এই চেতনাটা আমাদের মধ্যে সবসময় ছিল কিন্তু কোথায় কীভাবে জানি ঝিমিয়ে পরেছিল। এখন আবার সেই ঝিমিয়ে পরা, নেতিয়ে পরা চেতনাটা আমরা আবার ফিরে পেয়েছি। শাহবাগের এই গণ জাগরণ এখন বাংলাদেশের সীমানা অতিক্রম করে পৃথীবির বিভিন্ন দেশে বাসা বাঁধছে। সমস্ত সীমানার দেয়াল ভেঙ্গে আমরা গোটা পৃথিবীর বাঙালীরা আবার এক হয়েছি। আমরা বুক উচিয়ে বলছি, "বাংলার মাটিতে জামাত নামের এই দলটির রাজনীতি করার কোন অধিকারনেই। "আমার ৬ বছর বয়েসি ভাগ্নে যখন শ্লোগান দয়ে, ” জামাতি রাজাকার, এই মুহুর্তে বাংলা ছাড়” তখন প্রাণে সাহস যোগায়। তখন আশার আলো দেখি। শাহবাগ আমাদের সেই আশার আলোর এক অনন্য বাতিঘর।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫৯
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×