বাংলা নিউজে খবরটি প্রথম ছাপার সাথে সাথেই দাবানলের তা সর্বত্র ছড়িয়ে পরে। গড়ি পুড়ালে ১৫ হাজার আর ভাঙলে ৫ হাজার!! আমি যখন খবটা প্রথম পড়ি সত্যি বলতে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না যে এমনটাও ঘটতে পারে?? এও সম্ভব? তবে গতকাল হাতিরঝিলে বৈকালিক পাতভ্রমনের সময় খবরটির সত্যতা আবারো যেন টের পেলাম। ভাবলাম হরতাল শেষ হয়ে গেল। হাতিরঝিলে যেয়ে একটা বৈকালিক সময় পার করলে মন্দ কি? হাতির ঝিলের ঠিক পূর্ব কোনায় একটা বেঞ্চে চুপ করে বসে আমি আর আমার স্ত্রী নিশু শহরের সৌন্দর্য্য উপভোগ করিছলাম। হঠাৎ দেখি আমার কাছ থেকে হাত পাচেক দুরেই কিছু ছেলেপুলেদের জটলা। আমি সাধারনত এই সব উটকো জটলা সব সময় এড়িয়ে যেতে চেষ্টা করি। কিন্তু মনে হলে কোন একটা বিষয় নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছে। কোন একটা ভাগাভাগি হয়তো তাদের ঠিকমত হচ্ছে না। কানটা খাড়া করে রাখলাম যদি ওদের কোন কথা শুনতে পাই? বলাই বাহুল্য এদের দেখলে মনে হয় বস্তিতেই এদের জন্ম হয়েছে। কোন রকম সভ্যতা বা শিক্ষার আলো এদের জীবনে যে স্পর্শ করে নি এ বিষয়ে আমি নিশ্চিত। এদের মধ্যে একজন বলছিল, “ আমিও তো তিনটা ফুটাইছি, একটার গ্লাস ভাংছি তাইলে আমার টেকা কই?” আরোকজন ছেলে ওর সাথে এঁড়ে তর্ক করছিল। “তুইতো হালার পুত আগুন দেছ নাই, আগুনতো দিছি আমি। তুই আমার হমান টেকা পাইবি কেমতে?” সত্যি বলতে আমার কান গরম হয়ে গেল। বলে কি? এদিকে আমার স্ত্রী তাড়াতাড়ি ওখান থেকে সটকে পড়ার জন্য আমাকে বারবার তাগাদা দিচ্ছিল। কিন্ত আমি ততক্ষনে ভাবছিলাম অন্য কথা। এদেরকে পুলিশে দিলে কেমন হয়! আমি ধীরে ধীরে ঐ জায়গা থেকে সটকে পরলাম। চোখ আমার তখন হাতিরঝিলের চারপাশে একটা পুলিশের খোজে ঘুর ঘুর করছে। কিন্তু কোথায় পুলিশ? ততক্ষনে এরা সবাই মুহুর্ত এর মধ্যেই যেন উধাও হয়ে গেল। মনটা খুব খারাপ হয়ে গেল। দেশটা তাহলে এতদুর পর্যন্ত চলে গেছে?
সত্যি ধিক্কার জানাই বাংলাদেশের এই তথাকথিত রাজনৈতিক দলগুলোকে যারা মানুষের জীবন নিয়ে এভাবে খেলছেন। হরতালের নামে সম্পদ ভাংচুর এখন যেন একটি ছেলেখেলায় পরিনত হয়েছে। ছোট বাচ্চা যেমন রাগ করে দুধের বোতল ভেঙে ফেলে ঠিক একই কায়দায় হরতাল নামধারীরা বাস, ট্রেনে আগুন ধরিয়ে দিচ্ছে। জ্যান্ত মানুষের গায়ে আগুন ধরিয়ে পিশাচের হাসি হাসছে। বাংলাদেশ স্বাধীন একটি দেশ। কারো দয়া দাক্ষিন্যে এই দেশের জন্ম হয় নি। এর জন্য ত্রিশ লাখ শহীদের রক্ত দিতে হয়েছে। আড়াই লক্ষ মা বোনের ইজ্জত দিতে হয়েছে। সেই বাংলাদেশ কে নিয়ে এখন স্পষ্ট একটা ষড়যন্ত্র চলছে। দেশটাকে আরেকটা আফগানিস্থান বানানোর বিভিন্ন রকম তৎপরতা চলছে।দুঃখজন হলেও সত্য যে আমাদের প্রধান বিরোধীদলও জামাত শিবিরদের সাথে এই নাশকতা কর্মকান্ডে যোগ দিয়েছেন। শুধু মাত্র ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি তাদের অতিতের সব রকম আদর্শ-টাদর্শ খুইয়ে বসেছে। এই কথা ভাবতেও কেমন জানি লাগে। ”দেশের উপরে দল?” সে জন্য মানুষের মৃত্যু, বাসে ট্রেনে আগুন দিয়ে নাশকতার জন্য এখন লোক ভাড়ায় পাওয়া যাচ্ছে? আর এসব ঘটনা ঘটছে আমাদের এই তথাকথিত সভ্য সমাজের ঠিক নাকের ডগার সামনেই!! সত্যি সেলুকাস!!
দেশের জনগণ, দেশের সম্পদ রক্ষা করতে দেশটির বর্তমান শাসক আ.লীগ কোন ভাবেই এর দায় দায়িত্ব থেকে মুক্ত নয়। দেশের প্রতিটা মানুষের জানমালের হেফাজত করারা দায়িত্ব সরকারের। এখন সরকারকে শক্তিশালী হতে হবে। প্রয়োজনে হাইকোর্ট এর রীট বেড় করে আইন করে হরতাল বন্ধ করতে হবে। হরতালের নামে যারা নাশকতা করছে তাদের কে ধরে জেলে না দিয়ে মোবাইল কোর্ট এর তাৎক্ষনিক সাজা দিতে হবে। প্রয়োজেন এর জন্য স্পেশলা ট্রাইবুনাল বসাতে হবে। সরকার যদি এই বিষয়ে জিরো টলারেন্স না দেখায় তাহলে সরকারকেই হয়তো যথাসময়ে এর জন্য চরম খেসারত দিতে হবে। সেকারনেই যারা নাশকতা করে এর সংঘবদ্ধ দল ও তাদের হোতাদের কে খুজে বেড় করে এর উপযুক্ত শাস্তি সরকারকে দিতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ কে নিয়ে নাটক করার অধিকার কারো নেই। এই দেশের একছত্র অধিকার এই দেশের জনগণ। জনগণকে নিয়ে এই কানামাছি খেলার কোনা অধিকার আমাদের রাজনৈতিক দলগুলোর নেই।
’হরতাল’ হতে পারে রাজনৈতিক একটি হাতিয়ার। তবে যেহেতু হরতাল মানেই নাশকতা, জ্বালও পোরাও তাই বাংলাদেশ থেকে আইন করে হরতাল নিষিদ্ধ করা উচিৎ। মানুষের জীবন ও জান মালের হেফাজতের জন্য আইনের যথাযথ কঠোর নিয়ম কানুন প্রয়োগ না করলে এর জন্য আমাদের কেই মূল্য দিতে হবে।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




