আজ বস বলে রেখেছে আমাকে একটি বিশেষ পাটি`তে যেতে হবে। সাথে আমার স্টাফও যাবে। আমার না বলার বা দ্বীমত পোশন করা প্রশ্নই উঠেনা। একটি চমৎকার বল রুমে আমাদের লাইন ধরে দাড় করানো হলো। একটি করে কুপন নিতে বলা হলে আমার ভাগ্যে কিছুই জুটেনি শুধু লেখা ছিল বেটার লাক নেক্ট টাইম আর বাকী অনেকেই বাংলাদেশের টাকায় ৩০০০/৪০০০ করে টাকা পেয়েছে।
খাবার এর আয়োজন ছিল খুব ভাল। উন্নত বিদেশী খাবার। হঠাৎ চোখে পড়ল আরেকটি ড্র হবে যেখানে দেশে আসা যাওয়া টিকেট থাকবে সাথে প্রায় ১০,০০০ টাকা হাত খরচ। এবার ও পেলাম না।
যা হোক যা পেলাম ৮/১০ জন সুন্দরী নারী আস্তে আস্তে নাচতে নাচতে রুমে আসল। আমার কাছে মনে হয়েছে তাদের পড়নে কাপড় নেই ভাল করে তাকিয়ে দখলাম কাপড় আছে কিন্তু খুবই পাতলা । আমার চোখ দুটি নত হয়ে গেল। এভাবে এমন করে শত মানুষের সামনে এমন কিছু কখনো এসব দেখিনি। আমি জানিনা বস কেন আমাকে বাধ্যতামূলক পাটি` বলে পাঠালেন। পাটি`র নামটাও ছিল "ক্যাপচার দা এনাজি`"।
আমি জানিনা আমাকে এমন কিছু কেন দেখতে হবে যেখানে কেন এসব দেখলাম তার জবাব আমার কাছেই নেই-উপরওয়ালার কাছে কি জবাব দিব
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


