অনিক আর অপু চাচাতো ভাই। তাদের একটি বাগান আছে। বাগানটির একটি অংশ অপুদের অন্যঅংশ অনিকদের। সেই বাগানে একটি অশোক গাছ। গাছে অনেক পাখি বাস করে। পাখিদের খাওয়ার লোভে একদিন একটি অজগর সেখানে হানা দেয়। পাখিরা অজগরকে বলে তুমি আমাদের অতিথি হয়ে থাকো দুদিন থাকো তারপর চলে যাও। আমরা তোমাকে অনাদর করবো না। কিন্তু দুদিন পরও অজগর জেতে চায় না। সে ভাবে অগাধ, অফুরন্ত, খাবার রেখে আমি যাবো না। আমি সব পাখি ধরে খাবো। পাখিরা তার ভালোর জন্য বলে- ভাই অজগর এখানে মানুষের আসে তোমাকে দেখলে মেরে ফেলবে। তুমি চলে যাও। আমাদের বাচাও তুমিও বাচো। লোভি অজগর বলে মরলে মরবো তবুও এখানে থাকবো আর তোদের ধরে ধরে খাবো। সেই থেকে অজগর অশথের তলে থাকে আর পাখিদের অত্যাচার করে। মেরে মেরে খায়। পাখিরা অপো করে কবে এই অন্তরহীন অজগর থেকে মুক্তি পাবে।
একদনি অপু আর অনিক বাগানে ঘুরতে আসে। ঘুরতে ঘুরতে অশথের নিচে অন্ধকারে ইয়াবড় এক অজগর। তারা ভয়ে চিৎকার করতে থাকে সাপ সাপ বলে। তাদের চিৎকার শুনে অনেক লোক জড়ো হয় আর অজগরকে পিটিয়ে হত্যা করে। তখন পাখিরা বলে দেখলে ভাই বলছিলাম না একদিন অত্যাচারের শেষ হবে। লোভি অজগর মরবে। তাই লোভ করতে নেই। যে লোভ করে সে মরে। আর যে লোভ করে না সে অমর হয়।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


