somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূ-খন্ডের প্রয়োজনীয়তা কার স্বার্থে ?

১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা নাকি আল্লামা ইকবাল ।'সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তাঁ হামারা 'এর লেখক হিন্দুস্তানকে ভেঙ্গে টুকরা টুকরা করার স্বপ্ন কিভাবে দেখেন আমার মাথায় আসেনা ।অনেকে বলেন এটা নিছকই জিন্নাহ'র আবিস্কার- 'দ্বি-জাতি তত্ব' ।এই তত্বের সাফল্য বা ব্যর্থতার কাসুন্দি এখানে ঘাটবোনা ।দেশ বিভাজনের সময় উভয় অংশের একটা বিপুল অংশের উদ্বাস্তু হয়ে পড়া, দাংগা এবং নবগঠিত পাকিস্তান এবং আরো পরের বাংলাদেশে বারবার রাজনৈতিক অনিশ্চয়তার সৃষ্টি আমাদেরকে দেশ বিভাজনের পর্দার অন্তরালের অন্য কারণের দিকে ইংগীত করে ।

এটা কি নিছকই ধর্ম ? নাকি ক্ষমতা ? নাকি আরো বড় ব্যাপার- অর্থ ? কোন কারনে ভারত এবং পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র গঠিত হয়েছিল ? টাটা-বিরলাদের অর্থনৈতিক প্রতিপত্তির সাথে পেড়ে না উঠে পাকিস্তানের নব্য ধনিক শ্রেণী জিন্নাহর মাথায় এই বুদ্ধি ঢুকিয়েছিল ? তাহলে বাংলাদেশ কেন স্বাধীন হলো ? নিছকই পশ্চিমাদের অবহেলা ? এখানের ধনিক শ্রেণীর কোন ইন্দন ছিলনা ? এখানের রাজনৈতিক নেতাদের ক্ষমতার লিপ্সা ছিলনা ?

যদি আমরা বাংলাদেশ স্বাধীন হবার মূলমন্ত্র ছয় দফার দিকে তাকাই তাহলে কী দেখতে পাই ? প্রথম ও দ্বিতীয় দফায় পাই রাজনীতিবিদদের অধিকারের কথা । তৃতীয়, চতুর্থ এবং পঞ্চমে পাই ব্যবসায়ীদের অধিকারের কথা আর ৬ষ্ঠে পাই একটা আধা সামরিক বাহিনীর কথা । তাহলে মুক্তিযুদ্ধ সর্বস্তরে অর্থনৈতিক মুক্তি নিশ্চিতের জন্য হয়েছে এ দাবী কি ধোপে টিকে ? বলতে পারেন এই ছয় দফার সাথে একাত্মতা প্রকাশ করে ছাত্র সমাজের ঘোষিত ১১ দফা বাস্তবায়নের জন্যই মুক্তযুদ্ধ হয়েছিল ।হ্যাঁ এখানে ৬ ও ৭ নম্বরে কৃষক এবং শ্রমিকের অধিকারের ব্যাপারে বলা হয়েছে । কিন্তু তাদের অর্থনৈতিক মুক্তির ব্যাপারে কি কিছু বলা ছিল ওখানে ? ধরে নিলাম ঐ সময় যা উচিত ছিল তা-ই বলা হয়েছে । কিন্তু স্বাধীন দেশে আমরা কী দেখতে পাই ? ৯০ ভাগ দরিদ্র মানুষের জীবনে স্বাধীনতার কোন সুফল এসেছে ? এখানকার খেটে খাওয়া মানুষগুলোর জীবনে এসেছে অর্থনৈতিক মুক্তি ? কিংবা জীবন ধারনের অন্যান্য উপকরনের সহজলভ্যতা এসেছে কারো জীবনে ?

দেশ স্বাধীন হওয়ায় রাজনীতিবিদগণ ক্ষমতা পেয়েছেন । পাকিস্তানের ২২ পরিবার থেকে এদেশের অর্থনীতি ১০০ পরিবারের হাতে এসেছে । সেই ১০০ পরিবার আজ হাজার ছাড়িয়ে লাখের দিকে দৌড়াচ্ছে ।কিন্তু কী লাভ হয়েছে আমাদের মত আম জনতার ? হারিকেন, মোমবাতি, আইপিএস, মশার কয়েল কিংবা এরোসল বা এজাতীয় ইন্ডাস্ট্রির ফুলে ফেঁপে ওঠা, চাল ছেড়ে গম,গম ছেড়ে আলুতে দৌড়ানো, সাতটার দৌড় ছয়টায় শুরু করা ছাড়া আর কী আছে আমাদের স্বাধীনতার সুফল ?

একটা সময় বৃটিশরা শোষণ করত, এলো পাকিস্তান; তারাও শোষণ করত, এল বাংলাদেশ । এখন আর কী আসবে ? এর রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে বিষ ।অলিতে গলিতে শোষকের ক্রীড়নক । কোথায় পালাবে ? ছুটবে আর কত ? কোন মরিচীকার পেছনে দৌঁড়াবে ? পারবে বাংলাদেশকে আবার স্বাধীন করতে ? কার হাত থেকে স্বাধীন করতে হবে জানে ?শিরায় শিরায় দাপিয়ে বেড়ানো অমিমাংসিত ক্ষোভের ভাত নেই এখানে । এখানে হা-হা মরুভূমি কেড়ে নেয় সব ।

আমরা বৃটিশ আমলে পরাধীন ছিলাম । আমরা পাকিস্তান আমলে পরাধীন ছিলাম । আমরা বাংলাদেশ আমলে পরাধীন আছি । আমরা এখনো অর্থনৈতিক মুক্তি পাইনি । আমরা এখনো দুর্ণীতি আর স্বজন প্রীতি থেকে মুক্তি পাইনি ।আমরা এখনো আইনের শাসন নিশ্চিত করতে পারিনি, আমরা পরাধীন অন্যায়ের কাছে । তাহলে কার স্বার্থে এদেশ স্বাধীন হল ?

মাঝে মাঝে ভাবি, স্বাধীন বাংলাদেশ আর বৃটিশ শাসিত বাংলাদেশের মধ্যে আমার মত খেটে খাওয়া মানুষ কোন পার্থক্য পাবেনা । পার্থক্য পাবেনা পূর্ব পাকিস্তান আর আজকের বাংলাদেশের মধ্যেও ।তাহলে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূ-খন্ডের প্রয়োজনীয়তা কার স্বার্থে ?
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৭:৪৯
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×