somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নমানুষ" পাঠ প্রতিক্রিয়া

০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের চারপাশে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার কথা আমরা পত্র-পত্রিকার মাধ্যমে জেনে থাকি। কখনো কখনো এসব ঘটনা এতই বর্বরোচিত, এতই নৃশংস, এতই পাশবিক, এতই দয়ামায়াহীন, সামাজিক মানুষ গুলোর মুখোশের অন্তরালে সমাজবহির্বুত কর্মকান্ডে ভরপুর থাকে যে এসব বাস্তব ঘটনাগুলো যখন আমাদের গোচরে আসে তখন সত্যিই আমাদের কল্পনা শক্তিও হার মানতে বাধ্য হয়।
এমনই অনেক গুলো ঘটনার বিবরণ ও ঘটনার পিছনের ঘটনা আমাদের কাছে দৃশ্যমান হয়ে উঠে এবারের বইমেলায় প্রকাশিত জনপ্রিয় লেখক মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ এর সম্পূর্ণ নতুন আলোচিত উপন্যাস "নমানূষ" এ। হ্যা এগুলো আমাদের সমাজেই ঘটে যাওয়া বিচ্ছিন্ন কিছু ঘটনা, আবার কখনো কখনো একটি আরেকটির সাথে সম্পর্কিত।

প্রথমে আপনি যখন পড়তে আরম্ভ করবেন অনেক গুলো বিচ্ছিন্ন চরিত্র ও ঘটনার পারস্পরিক যোগসূত্র মেলাতে কঠিন মনে হলেও হতে পারে, কিন্তু যতই ঘটনার গভীরে প্রবেশ করতে থাকবেন ততই লক্ষ করবেন নিপুণ চিত্রশিল্পীর হাতের রংতুলির ছোঁয়ায় যেমন চিত্রকর্ম সজীব হয়ে উঠে তেমনি লেখকের লেখনীর জাদুকরী স্পর্শে সমাজদেহের কি স্পষ্ট ও কদর্য ছবিই না আমরা দেখতে পাই।

দক্ষ শল্যচিকিৎসকের মতই সমাজদেহের গভীর থেকে গভীরের ক্ষতগুলি কি অসীম মমতার সাথে তুলে এনেছেন তার তুলনা হয়না।
চারিদিকে শ্বাপদের পাশবিক উল্লাস আর সমস্ত অশুভ অন্ধকার যেন সবকিছু গ্রাস করে ফেলতে উদ্ধত ফনা তুলেছে। শুভ, মারুফ, রাহাতদের মত সৎ পুলিশ অফিসারদের কখনো কখনো আইনের সীমাবদ্ধতার কারণে কখনওবা সমাজের ক্ষমতাবান রাগব বোয়লদের সীমাহীন অশুভ শক্তির দাপটে অসহায় মনে হলেও ন্যায়ের প্রতি তাদের ইস্পাতকঠিন দৃঢ়তা ও একান্ত সদিচ্ছার কারণে অশুভ শক্তির ক্ষমতার পাহাড় জমিনে লুটিয়ে পরতে বাধ্য হয়।
অবশেষে সত্যের ই জয় হয়।

আমার বিশ্বাস এই উপন্যাসের আলোকে একদিন সাড়াজাগানো চলচ্চিত্র নির্মিত হবে।
#নমানুষ


সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২২ বিকাল ৪:২০
১১টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩


সরকারি দলের দায়িত্বপ্রাপ্তরা যখন মিডিয়ার সামনে কথা বলেন, তখন তাদের কথায় দেশে কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। বাতাবি লেবুর বাম্পার ফলনের খবর পাওয়া যায় শুধু। কিন্তু যখন সমাজের কাছে যাওয়া হয়,... ...বাকিটুকু পড়ুন

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১৬

দক্ষতাসম্পন্ন শিক্ষকের হারে দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন অবস্থানে বাংলাদেশ। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানের তথ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থা নিয়ে করা... ...বাকিটুকু পড়ুন

বিজয় দিবস, সংবিধান, পহেলা বৈশাখ, পান্তা-মাছ কিছুই ভালো লাগে না

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪১


ধরুন আপনি একদিন ঘুম থেকে উঠলেন আর সিদ্ধান্ত নিলেন যে আপনার চারপাশের সবকিছুই ভুল। ক্যালেন্ডারের তারিখ ভুল, রান্নাঘরের খাবার ভুল, দেশের সংবিধান ভুল, এমনকি বাইরে যে ঝড়ো হাওয়া বইছে... ...বাকিটুকু পড়ুন

পরীক্ষায় নকল ও বাস্তবতা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:১৬



শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাহেবের বক্তব্য পরীক্ষায় নকল প্রতিরোধের বিষয়টি গত কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা সমালোচনা হচ্ছে। এমনকি সামহো্য়্যারইন ব্লগেও সমালোচনা হয়েছে! বাংলাদেশে স্কুল কলেজ পরীক্ষা সহ... ...বাকিটুকু পড়ুন

ইচ্ছেগুলো

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৩৩

ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে যাক।
তোমায় পাওয়ার ইচ্ছে আমার অনিচ্ছেতে থাক।
ইচ্ছেরা সব ছুটি নিয়ে যাক না বহু দূরে।
অনিচ্ছেরা কাছে এলে হতেম ভবঘুরে।
মনের যত গোপন কথা মনের মাঝেই থাক।
ইচ্ছেগুলো অনিচ্ছেতে হঠাৎ বদলে... ...বাকিটুকু পড়ুন

×