somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্লিনটনকে নিয়মিত পেটাতেন হিলারি!

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে নিয়মিত পেটাতেন তার স্ত্রী, সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন। মার্কিন রাজনৈতিক পরামর্শক রজার স্টোন তার আত্মজীবনী ‘ওয়্যার অন ওম্যান’ বইতে এ কথা লিখেছেন। রজার স্টোন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সচিবও ছিলেন। গত সেপ্টেম্বরের ২৭ তারিখে বইটি বাজারে এনেছে গ্যারি বুক পাবলিসার্স।

বইটিতে স্টোন লিখেছেন, ‘কেবল রিপাবলিকানরা যে তাকে ভয় পায় তা কিন্তু নয়। সাবেক মার্কিন প্রেসিডেন্টও তার ভয়ে কাঁপতেন।’ নতুন বইয়ে প্রেসিডেন্টের সাবেক প্রেস সচিবের দাবি, 'হিলারি ও ক্লিনটনের মধ্যে হাতাহাতির মতো ঘটনাও ঘটেছে। তবে প্রায়ই ক্লিনটনকে মারতেন হিলারি। ক্লিনটনকে মেরে রক্তাক্ত করেছেন হিলারি, এমন ঘটনাও রয়েছে।'



স্টোন অবশ্য জানিয়েছেন, 'এ ঘটনাগুলো বেশ আগের। ক্লিনটন যখন আরকানসাসের গভর্নর ছিলেন, তখন এসব ব্যাপার প্রায়ই ঘটতো বলে দাবি তার। ক্লিনটন প্রেসিডেন্ট হওয়ার পরও হিলারি মাঝেমধ্যেই তার ওপর চটে যেতেন, শারীরিক আক্রমণও করতেন।'

স্টোন লিখেছেন, 'ক্লিনটনের সঙ্গে মনিকার সম্পর্কের ঘটনা নিয়ে যখন সারা বিশ্বে তোলপাড় চলছে, তখন নিজের ঘরে বড় বেশি অসুখী ছিলেন ক্লিনটন। ওই সময় প্রথম কোনো শক্ত বস্তু দিয়ে ক্লিনটনকে আক্রমণ করেন হিলারি। এতে তার হাত কেটে রক্ত ঝরতে থাকে।'

স্টোনের দাবি, 'হিলারি শক্ত মনোভাবের একজন মানুষ। স্বামীকে পেটানো ছাড়াও একটু বেচাল হলেই বিভিন্ন মানসিক নির্যাতনও চালাতেন তিনি!' এই মার্কিন পরামর্শকের মন্তব্য, ‘শুধু তাই নয়, পররাষ্টমন্ত্রী থাকাকালে তার কর্মচারীদের সন্ত্রাসী মনোভাবের করে ফেলেনে তিনি।’



স্টোনের বইয়ে হিলারি সম্পর্কে লেখা মন্তব্যের ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চাইলে ক্লিন্টন এ বিষয়ে কোনো উত্তর দিতে চাননি।

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন পাওয়ার জন্য প্রাথমিক পর্যায়ে নিজ দলের অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিলারি। এরই মধ্যে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন হিলারি।

অবশ্য প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা দেয়ার পর থেকে নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। সবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইমেল ব্যক্তিগত সার্ভারে রাখার অভিযোগ রয়েছে হিলারির বিরুদ্ধে। এসব ইমেলের কিছু কিছু সম্প্রতি প্রকাশ হয়েছে।

আহসান কামরুল
৫.১০.২০১৫ খ্রি.
ঢাকা।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৩০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×