somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবার-পাঠাওয়ের হেলমেট ছড়াতে পারে করোনা ভাইরাস

০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনা ভাইরাস নিয়ে চীন কতোটা বিপাকে রয়েছে তা নতুন করে বলার কিছু নেই। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এখন পর্যন্ত ৭শ’ জনেরও বেশি মানুষ মারা গেছেন। করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ হাজার। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, চীনে বিয়ে, জন্মদিনের অনুষ্ঠানসহ সবধরনের ভোজ-উৎসব নিষিদ্ধ করেছে প্রশাসন।

চীনা গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির হুবেই প্রদেশে লোকজনের বাইরে বের হওয়া নিরুৎসাহিত করতে বহুতল ভবনগুলোর লিফট বন্ধ করে দিয়েছে সরকার। এই প্রদেশেই করোনা ভাইরাসের উৎপত্তিস্থল উহান অবস্থিত।

করোনা ভাইরাস শুধু চীনেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। চীনের বাইরে হংকংয়ে একজন ও ফিলিপিন্সে একজন মারা গেছেন করোনায়। চীনে করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস। চীনের উহান শহরের জিনয়িনতিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ ফেব্রুয়ারি তার মৃত্যু হয় বলে স্থানীয় সময় শনিবার ভোরে জানানো হয়েছে।

ভৌগোলিক কারণে বাংলাদেশও করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে। চীনের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ নানাবিধ যোগাযোগের কারণে এমন ঝুঁকি রয়েছে। এছাড়া উহান থেকে ৩১২ জনকে দেশে ফিরিয়ে এনে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হজ ক্যাম্পে রাখা হয়েছে। তাদের কারও শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে যদিও জানানো হয়েছে, তবুও ঝুঁকির বিষয়টি উড়িয়ে দেয়া যায় না।

এরই মধ্যে শনিবার রংপুর থেকে এক শঙ্কার খবর এসেছে। চীন ফেরত এক বাংলাদেশি শিক্ষার্থী জ্বর নিয়ে রংপুর মেডিক্যালে ভর্তি হয়েছেন। তাকে আইসোলেশনে রাখা হয়েছে। আইসোলেশন হচ্ছে কোনো ভাইরাসে আক্রান্ত রোগীকে কোনো বিশেষ জায়গায় সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখার পদ্ধতি। আর ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে সন্দেহভাজনদের বিশেষ জায়গায় রাখার নাম হচ্ছে কোয়ারেন্টাইন।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ঙ্কর পদ্ধতির কারণে বিশ্বের বিভিন্ন দেশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। যেমন: চীনের সঙ্গে যোগাযোগ বন্ধ, চীনে যাওয়া পাইলটদের ভিসা না দেওয়া, সম্প্রতি চীন থেকে ঘুরে আসা ব্যক্তিদের কোনো দেশে ঢুকতে না দেওয়া ইত্যাদি। এমনকি খোদ চীনেও গণপরিবহন বন্ধসহ লক ডাউন চলছে। অর্থাৎ ভাইরাস ছড়িয়ে পড়ার শঙ্কায় নিত্যপ্রয়োজনীয় বাজার করার জন্যও বাইরে যাওয়া বন্ধ রয়েছে খোদ চীনে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। এরমধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্মাল স্ক্যানার অন্যতম। বিশেষ করে চীন থেকে আসা যাত্রীদের এই স্ক্যানারের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এছাড়া বিভিন্ন ইমিগ্রেশন চেকপোস্টে পরীক্ষা নিরীক্ষার কথা বলা হচ্ছে। তবে এ নিয়ে নানা অবহেলার কথাও আসছে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে।

করোনা ভাইরাস যেভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে তাতে বাংলাদেশেরও শঙ্কা রয়েছে। এটা একবার শনাক্ত হলে গণহারে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগবে না। রাজধানীতে গণপরিবহনের পাশাপাশি উবার-পাঠাওসহ রাইড শেয়ারিংয়ের মাধ্যমে এটা গণহারে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা রয়েছে। একে তো হেলমেট নামক আবর্জনা রয়েছেই, সেক্ষেত্রে মানসম্মত হেলমেটের মাধ্যমেও করোনা ভাইরাসের সংক্রমণ হতে পারে। ভাইরাসে আক্রান্ত কোনো মানুষ হেলমেট ব্যবহার করার পর যে বা যারা ওই হেলমেট ব্যবহার করবে তাদের সবারই ওই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। জনস্বাস্থ্যের হুমকি বিবেচনায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের ভাবতে হবে।

এক্ষেত্রে গণহারে যে হেলমেট ব্যবহার না করে যাত্রীরা নিজেদের ব্যক্তিগত হেলমেট ব্যবহার করলে ঝুঁকির আশঙ্কা কম থাকে। অথবা গণ হেলমেট ব্যবহার করলেও মাথা-নাক-মুখ-কান ইত্যাদি ভালোভাবে ঢেকে এরপর ব্যবহার করা যায়। তবে যাত্রীর নিজস্ব হেলমেট ব্যবহারই সবচেয়ে নিরাপদ। বাইক না থাকলেও হেলমেট নিয়ে ঘুরলে প্রথম দিকে তীর্যক মন্তব্য শুনলেও পরবর্তীতে তা ঠিক হয়ে যাবে বলেই বিশ্বাস। এছাড়া জীবনই যদি হুমকির মধ্যে থাকে তাহলে সামনে-পেছনের মন্তব্যে কী আসে যায়?
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

লিখেছেন অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭



হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লিখেছেন রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।

শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের টিভি চ্যানেলে তে কি দেখতে চাই না

লিখেছেন অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭



ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক... ...বাকিটুকু পড়ুন

×