হে আল্লাহ
আমার জন্য কিছু আনুগত্যশীল
বানিয়ে দাও ,
যারা আমার মতো
কিছু সময়
টিভি নেট দেখে
দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে ,
অথবা হাট বাজারে
নারীদের দেখে
কিছু সময়
পরকাল ভুলে যাবে ।
-------------------------------------------------------
অতঃপর যখন
নামাজের সময় হবে
তখন ভয়ে
প্রকম্পিত হবে
এবং কাঁপতে কাঁপতে
ফানার মাকামে পৌঁছবে ।
---------------------------------------------------------
যদি এই হালত বুঝতে চাও
তবে আমার পায়ে
তোমার জীবনকে
নিক্ষেপ করো
এবং আমার ইচ্ছার উপর
তোমার ইচ্ছা ছেড়ে দাও ।
---------------------------------------------------------
হে মারেফাত অস্বীকারকারীগন
তোমরা হাজার হাজার চিন্তায় মগ্ন
অথবা লাখো কোটি চিন্তায় ,
প্রতিটি নামাজে এবং ইবাদতে ।
আল্লাহর কসম করে বলছি
তোমাদের কোনো ইবাদতই
আল্লাহর নিকট পৌঁছে না ,
শিরক ব্যাতীত ।
---------------------------------------------------------
হে মারেফাত অস্বীকারকারীগন
জন্মের পর চিনি খাওনি ,
তোমাকে মিষ্টির স্বাদ
বুঝাবো কিভাবে ,
আর এটা কল্পনা করাও পাপ ।
-------------------------------------------------------
অতঃপর
আমাকে হৃদয়ে স্থাপন করো
এবং আল্লাহর নিকট
কান্নাকাটি করো ,
দুর্ভাগা না হলে -
চোখ খোলে যাবে
ইনশাআল্লাহ ।
( ডাঃ আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



