যতক্ষণ না পৃথিবীর মানুষ মহান আল্লাহর মনোনীত এবং মহান আল্লাহর সাথে আধ্যাত্মিক সম্পর্কযুক্ত ব্যাক্তির আনুগত্য না করবে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে শান্তি আসবে না এবং আসবে না। আর এটাই মহাসত্য। শুধুমাত্র একাডেমিক শিক্ষায় শিক্ষিত ব্যাক্তির শান্তি ফর্মুলায় পৃথিবী চললে, পৃথিবীতে শান্তি আসবে না। মহান আল্লাহ থেকে যিনি জ্ঞান পেয়ে থাকেন, একমাত্র তার শান্তি ফর্মুলায় পৃথিবী চললে পৃথিবীতে পরম শান্তি আসবে ইনশাআল্লাহ।
যখন পৃথিবীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং মানুষ প্রকৃত ইসলাম থেকে দূরে সরে যায়, তখন মহান আল্লাহই পৃথিবীতে তাঁর খলিফা প্রেরণ করেন। এটাকে মহান আল্লাহ দায়িত্ব মনে করেন। বর্তমানে পৃথিবীতে চরম বিশৃঙ্খলা এবং মানুষ ইসলাম বুঝতে পারছে না, তাই মহান আল্লাহ তাআলা ইমাম গাজ্জালী রঃ এর মতো একজন মুজাদ্দিদ পৃথিবীতে প্রেরণ করেছেন, সম্ভবত খুব শীঘ্রই তিনি নিজেকে কারামতসহ প্রকাশ করবেন ইনশাআল্লাহ। তখন তার আনুগত্য করা সবার জন্যই ফরজ হবে। যদিও এখনই চেষ্টা করলে তাকে খুঁজে পাওয়া সম্ভব। মানুষের কর্তব্য হলো তাকে খুঁজে বের করা।
প্রিয় বিশ্ববাসী, বর্তমান মুজাদ্দিদকে খুঁজে বের করুন এবং তার পূর্ণ আনুগত্য করুন, নচেৎ ধ্বংসই হবে পরিণাম। তিনি ইসলামকে সহজ করবেন এবং সবার বোধগম্য করবেন ইনশাআল্লাহ।
( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


