somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ আলী আকন্দ
আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

আল হারাম আশ শরীফ কি?

০৪ ঠা মে, ২০২০ রাত ১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল হারাম আশ শরীফ কি?



আল হারাম আশ শরীফ বা আল হারাম আল কুদস আশ শরীফ বা সংক্ষেপে হারাম শরীফ।
ইংরেজিতে বলে টেম্পল মাউন্ট (Temple Mount) আর হিব্রুতে একে বলা হয় ‘হার হা-বাইত’। ‘হার’ মানে পাহাড়, ‘বাইত’ মানে গৃহ বা ঘর। তাই এর অর্থ ‘(ঈশ্বরের) ঘরের পাহাড়’।

অনেকের ভুল ধারণা যে আল হারাম আশ শরীফ বা আল হারাম আল কুদস আশ শরীফ বা সংক্ষেপে হারাম শরীফ একটা মসজিদ বা একটা ভবন। আসলে আল হারাম আশ শরীফ অনেকগুলি স্থাপনা নিয়ে একটা কমপ্লেক্স। অর্থাৎ এটা একটা কমপ্লেক্সের নাম। এটা জেরুজালেমের পুরাতন শহরে অবস্থিত।

আল হারাম আশ শরীফ কমপ্লেক্সটি প্রাচীর দ্বারা বেষ্টিত। এখানে ঢুকার জন্য মোট ১৭ টি গেট আছে। তার মধ্যে ৬টি গেট স্থায়ী ভাবে বন্ধ করে দেয়া হয়েছে। বাকি ১১টি গেট দিয়ে এখানে ঢোকা যায়, যার মাঝে ১০টি মুসলিমদের জন্য, আর একটি অমুসলিমদের জন্য।



আল হারাম আশ শরীফ কমপ্লেক্সের ভিতর কি আছে?
আল হারাম আশ শরীফ কমপ্লেক্সের ভিতর নিম্নলিখিত স্থাপনাগুলি আছে:
১. বায়তুল মোকাদ্দস বা আল আকসা মসজিদ;
২. কুব্বাত আস সাখরা বা ডোম অফ দ্য রক (Dome of the Rock)
৩. কুব্বাত আস সিলসিলা (Dome of the Chain)
৪. কুব্বাত আন নবী (Dome of the Prophet)
৫. কুব্বাত আল মিরাজ (Dome of the Ascension)
৬. আল-কাস (পেয়ালা আকৃতির ওযু করার ঝর্ণা)
৭. আল মারওয়ানি মসজিদ
৮. আল মাহকামা আল মাদ্রাসা আল তানকিজিযয়ান
৯. হায়িত আল বুরাক বা বুরাকের দেয়াল বা পশ্চিম দেয়াল (Western Wall), বা ওয়ালিং ওয়াল (Wailing Wall), বা কোসেল বা কটেল বা হিব্রুতে বলে হাকটেল হামাআরাভি (HaKotel HaMa'aravi)
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২০ রাত ১:০৪
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

×