গ্যালেলিওর আপরাধ হয়েছিল তিনি উক্ত যন্ত্রটি আবিস্কার করে তার মাধ্যমে মানব জাতিকে দেখিয়েছিলেন যে, চন্দ্র হচ্ছে পৃথিবীর উপগ্রহ মাত্র। যারাই তার টেলিস্কোপে একবার চোখ রেখেছিলেন তারাই দেখতে পেয়েছিলেন চাঁদের উপরের কালো কালো ছোপ গুলি চাঁদের পাহাড়- পর্বত মাত্র। টেলিস্কোপের মাধ্যমে দেখা গেল যে চাঁদেরও রয়েছে মাটি এবং পৃথিবীর সঙ্গে রয়েছে তার অনেক মিল। তিনি এই যন্ত্রের সাহায্যে আরও জানতে পারলেন যে চাঁদের নিজস্ব কোন আলো নেই। সে সূর্যের আলোকে আলোকিত হয়।
গ্যালেলিওর এই রূপ আবিষ্কারে ক্রুদ্ধ হলেন খ্রীস্টান ধর্ম যাজকগন, বিশেষ করে রোমের পোপ। তারা সিদ্ধান্ত নিলেন গ্যালেলিওর বিচার করবেন। পরে স্থির হলো পোপ স্বয়ং করবেন তার বিচার । এই ধর্মদ্রোহীতার শাস্তি হবে উপযুক্ত কোপোর্নিকাস ও ব্রুনোর মত।
একদিন দীর্ঘপথ পায়ে হেঁটে বৃদ্ধ গ্যালেলিও তার ক্লান্ত দেহ খানি কোন ক্রোমে টেনে টেনে হাজির হলেন পোপের নির্দিষ্ট দরবারে। বিচার কক্ষে পিন পতন নিরবতা বিরাজ করছে। এমন সময় পোপের গুরু গম্ভীর কন্ঠ শোনা গেল। তিনি অত্যান্ত গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেনঃ হে বৃদ্ধ, তুমি নাকি কি এক যন্ত্র আবিস্কার করেছ যার নাম দূরবীক্ষন যন্ত্র?
ঃ জী হাঁ, করেছি।
পোপ আবার জিজ্ঞাসা করলেনঃ তাতে নাকি দেখা যায় চাঁদ পৃথিবীর উপগ্রহ মাত্র, আর চাঁদের নাকি মাটি আছে, পাহাড় আছে, সেই পাহাড়ের ছায়াও আছে?
ঃ জী হাঁ আমার চোখে তাই ধরা পরেছে।
উত্তরে ক্রুদ্ধ পোপ জ্বলে উঠলেন -- তোমার চোখটি তবে কানা করে দেই, মূর্খ কোথাকার।
খ্রীষ্টানদের পবিত্র ধর্মগ্রন্থে স্বয়ং ঈশ্বর বলেছেন যে, চন্দ্র হচ্ছে একটি উজ্জ্বল চাকতি যা আকাশের গায়ে লাগিয়ে রাখা হয়েছে। লন্ঠনের মত অন্ধকার রাত্রিতে পৃথিবীকে আলো দান করাই হচ্ছে চাঁদের কাজ। আর গ্যালেলিও বলছে কি না চাঁদের নিজের কোন আলো নাই। সেখানে রয়েছে পাহাড় পর্বত গর্ত। গাধা মুর্খ উন্মাদ কোথাকার।
একেতো বৃদ্ধ গ্যালেলিও ছিলেন ক্লান্ত তার উপর পোপের গালাগালি-তিনি গেলেন চটে। তিনি পোপকে বললেন গালাগালি করার কি আছে? বিশ্বাস না হলে তারা নিজের চোখেই দেখুক না? তারা কি দেখল তা বলুক? তার আবিস্কার যদি মিথ্যে হয় তা তারা প্রমান করুক।
পোপেরা এবার গেলেন ভয়ানক চোটে। তারা বললেন ঃ থামো থামো মূর্খ কোথাকার। ঈশ্বরের দেয়া তাদের এই চোখের চেয়ে গ্যালেলিওর আবিস্কার করা যন্ত্র এর ক্ষমতা বেশী। ধর্মদ্রোহী পাষান্ড কোথাকার?
গ্যালেলিও আবার ও তার সপক্ষে যুক্তি দেবার চেষ্টা করলে তারা তাকে থামিয়ে দেন।
তারা তাকে থামিয়ে দিয়ে বলেন এই মূহুর্তে টেলিস্কোপ সহ তার সমস্ত কথা বার্তা প্রত্যাহার করে নিতে। তা না হলে তাকে মরতে হবে ধুঁকে ধুঁকে। নির্জন কারাবাস অথবা জ্বলন্ত অগ্নিকুন্ডে নিক্ষেপ করা হবে তাকে। এই বেলা গ্যালেলিও যেন সিদ্ধান্ত নেয় কোন পথ বেছে নেবে সে। ধর্মের প্রতি বিশ্বাস রাখতে চায় নাকি মরতে চায় তার ঐ সাধের যন্ত্রসহ।
তখনকার দিনে চার্চ ও পোপের নির্যাতন যে কি বস্তু গ্যালেলিওর ব্যাক্তিগত অভিজ্ঞতা না থাকলেও জানা ছিল তার। তিনি নির্যাতন ও মৃত্যু ভয়ের কাছে পরাজিত হয়ে নতজানু হলেন পোপের কাছে। তিনি পোপকে বললেন আমি এই দূরবীক্ষন যন্ত্র আবিস্কার করে মহা অপরাধ করেছি। আমি কিভবে চাঁদের পিঠে পাহাড় পর্বত দেখেছি, মাটি দেখেছি, আসলেই আমার দৃষ্টিভ্রম হয়েছে।আমার আরও দুঃখ হচ্ছে আমি চাঁদের কোন আলো নাই দেখেছি এবং চাঁদ পৃথিবীর উপগ্রহ মাত্র। আমি আপনাদের কথা দিচ্ছি আমি এইসব জিনিস চাঁদে আর কখনই দেখব না। কোনদিন দেখব না।
মহামান্য পোপ মনে মনে খুশি হলেন , তিনি জিতে গেলেন। তাই তিনি গ্যালেলিওর মৃত্যুদন্ডের বদলে ইঙ্কুইজিশনের বন্দীরূপে কালাতিপাত করতে হুকুম দিলেন।
তাকে নিয়ে রোমের আকাশ বাতাস তখন মুখরিত। পোপের অনুগত ভক্তের দল আওয়াজ তুললেনঃ নিপাত যাক ধর্মদ্রোহী গ্যালেলিও, ধ্বংস হোক তার টেলিস্কোপ। জয় মহামান্য পোপের জয়-- জয় সত্যের জয় --জয় ধর্মের জয়।
বৃদ্ধ গ্যালেলিও নিদারুন অপমানিত বোধ করতে থাকেন। শেষে অপমানের প্রতিশোধ গ্রহনের জন্য তিনি গোপনে আত্ম নিবেশ করেন একটি গ্রন্থ রচনায়। তাতে তিনি বাইবেলের সম্মানের প্রতি তোয়াক্কা না করে পৃথিবী ও জ্যোতিস্কদের বিষয়ে সত্য কথাটি বলে গেলেন অতি স্পষ্টভাবে। আজও গ্রন্থখানি মানবজাতির জন্য আসীম জ্ঞান ভান্ডার বলে বিবেচিত হয়।
সংগ্রহঃ "এনাটমি অব ইউনিভের্স'--গ্যালেলিও"
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


