নিঃসঙ্গতার খেলাঘরে উদ্ববিগ্নতার চর জেগেছে
একলা মাঝি; সামলে রেখো; দিবারাত্রিকালের চাকা।
জলনুপূরে ছলের কাঙন; ছিটকে কাঁদে রাতের ভুতুম।
যেমন করেই অংক কষি; শূন্য মেলে।
কাল ঘড়িতে বাজছে ধ্বনি; উদ্ধশ্বাসে ছুটছে জীবন
মনপনবে বোধের পাখি নিরুদ্দেশে পাড়ি দিচ্ছে;
কোথায় যাবি? খাবলে খাবি পাপের দহন।
জোছনাখরায় আকাশ পোঁড়ে অন্ধকারে
তিমিরকালো রাতের পথিক একেলা হাঁটে
বুকের হাঁপড় উপচে ডাকে কোথায় আছিস!
শ্রাবণজলের ঢল নেমেছে; নৌকো ফুটো
ডুবছে শহর, ডুবছে মানুষ
আবাস ছেড়ে ছুটে যাচ্ছে বাঁচার আশায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


