রাত্রি নেমেছে কোথাও; একা
স্থবির পথিকের পায়ে পায়ে চলে দূর
দিগন্তের পথে; যেখানে আকাশ এসে নুঁয়ে পড়ে
পৃথিবীর কোলে; কতশত ক্লান্তি এসে জমে, গড়ে
কালো মেঘের দেশ। পরানের পাখি ওড়ে
দু'ডানায় ভর করে। আজও তার রেশ বাজে কানে।
কালো রাত্রি জাগে ভুতুমের চোখে;
জোনাকীর আলো নিভে শ্রান্ত তিমির
মাঘের শীতের মতো স্তব্ধতা বুকে নিয়ে
ঘুমায় অঘোরে শহরের ব্যস্ততা। শূন্যতার কালঘড়ি
বিন্ন্যাস করে বিগত প্রহর।
যাপনের কিছু বাকী ভেবে দামাল চোখে নামে
অঘুমের গান আর পালাশেষে পথে নামে তারা
ঘোলাটে সুরের নহর; বাজে সেতার আর
মুছে নেয় বেদনার দায়ভার।
রাত্রি নেমেছে কোথাও; একা
বিস্ময়ের নদীর ঢেউয়ে তার কান্নারা
জড়ো করে নিকাশের জবান; সাধ আর সাধনার
নোলক চমকে খামছে ধরে কার বিশ্বাসের হাত।
রাত্রি নেমেছে কোথাও; একা; বিধবার বেশে।
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


