somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানী মাকসুদুল আলম আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২২ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিজ্ঞানী মাকসুদুল আলমসোনালি আঁশের সুদিন ফেরানোর স্বপ্ন দেখানো বিজ্ঞানী মাকসুদুল আলম আর নেই। পাটের দুটি জাত ও ছত্রাকের জীবনরহস্য উন্মোচনকারী এই বিজ্ঞানী গত শনিবার দিবাগত রাত দুইটায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
মাকসুদুল আলম কয়েক বছর ধরে কিডনির জটিল রোগে ভুগছিলেন। ২ ডিসেম্বর তাঁকে কুইন্স হাসপাতালে ভর্তি করানো হয়। এর মধ্যে কয়েকবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। ভাই মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
পাট ও ছত্রাকের মেধাস্বত্ব অর্জনের পথে বাংলাদেশ

মঞ্জুরুল আলম জানান, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মাকসুদুল। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত থেকে তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়। একই সঙ্গে তাঁর লিভার, কিডনি ও ফুসফুস অকেজো হয়ে পড়ে। তাঁর ছোট ভাই মাহবুবুল আলম জানান, ২৪ ডিসেম্বর লালমাটিয়ায় ছোট বোনের বাসায় তাঁর কুলখানি হবে।
মৃত্যুকালে স্ত্রী রাফিয়া হাসিনা, ১৬ বছর বয়সী মেয়ে জিসানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয় সময় সোমবার বেলা তিনটায় হাওয়াইয়ান জেনারেল পার্কের কবরস্থানে মাকসুদুল আলমের দাফন হবে বলে জানান মঞ্জুরুল আলম।
মাকসুদুল আলম ছিলেন জিনতত্ত্ববিদ। তাঁর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ডেটাসফটের একদল উদ্যমী গবেষকের যৌথ প্রচেষ্টায় ২০১০ সালের মাঝামাঝি সময়ে সফলভাবে উন্মোচিত হয় পাটের জিনোম সিকোয়েন্স বা পাটের জীবনরহস্য। ২০১০ সালের ১৬ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে পাটের জীবনরহস্য আবিষ্কারের ঘোষণা দেন।
বাংলাদেশের সোনালি আঁশ খ্যাত পাটের জীবনরহস্য উন্মোচন করে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন এই বিজ্ঞানী। ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে বসবাস করছিলেন মাকসুদুল। পাট ছাড়াও তিনি যুক্তরাষ্ট্র সরকারের হয়ে পেঁপে, মালয়েশিয়ার হয়ে রাবারসহ মোট আটটি উদ্ভিদের জীবনরহস্য উন্মোচন করেন।
১৯৫৪ সালের ১৪ ডিসেম্বর মাদারীপুরে জন্মগ্রহণ করেন মাকসুদুল আলম। তাঁর বাবা দলিলউদ্দিন আহমেদ ছিলেন একজন মুক্তিযোদ্ধা। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি শহীদ হন। মা লিরিয়ান আহমেদ ছিলেন সমাজকর্মী ও শিক্ষিকা।

স্বাধীনতার পর মাকসুদুল আলম রাশিয়ায় চলে যান এবং সেখানে মস্কো বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে অণুপ্রাণবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। জার্মানির ম্যাক্স প্ল্যাংক ইনস্টিটিউট থেকে ১৯৮৭ সালে প্রাণরসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
মাকসুদুল আলমের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমীন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গভীর শোক প্রকাশ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকও শোক জানিয়েছেন
সূত্র : প্রথম আলো পত্রিকা
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×