আমার প্রায় সময়ই মন খারাপ থাকে। কোনো কারন ছাড়াই। প্রায় সময়ই আশ্চর্য হয়ে ভাবি- “মন খারাপ কেন”? কোন উত্তর খুজে পাই না। তখন আরো বেশি মন খারাপ হয়ে যায়। সেই খারাপ মনকে ভাল করার কিছু নিজস্ব পদ্ধতিও আছে আমার। সেগুলোই এক এক করে তুলে ধরছি জাতির সামনে:-
১. আয়না সামনে নিয়ে বসে থাকি। চেহারার হাব-ভাব খেয়াল করি। মন ভালো এবং খারাপ থাকলে চেহারায় কি কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষন করি।
২. একা থাকলে কিছুক্ষন কান ধরে বসে থাকি। এর কোন নির্দিষ্ট টাইম টেবিল নেই। এক মিনিটও হতে পারে এক ঘন্টাও হতে পারে।
৩. ডাইরি আর কলম নিয়ে বসে পরি। যা লিখতে মন চায় তাই লিখি। যা লিখতে মন চায় না তাও লিখি।
৪. আমার বিছানার পাশে দেয়াল। সেই দেয়ালের সাহায্য নিয়ে পা উপরের দিকে এবং মাথা নিচের দিকে দিয়ে বই পড়া শুরু করি।
৫. কবিতা আবৃত্তি করি, অবশ্যই মনে মনে।
৬. মন খারাপ থাকলে গান তেমন একটা শুনি না তবে মাঝে মাঝে কানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে, কান তব্ধা করা সাউন্ডে গান শুনি। কখনো দুই তিনটা গান শুনবার পর গান শুনার ধৈর্য্য থাকে না।
৭. আকাশের পানে চেয়ে থাকি রাতের বেলা। দিনের বেলা মাটির দিকে।
৮. বিভিন্ন জনকে কল দেওয়া শুরু করে দেই।
৯. বিভিন্ন আজিব আজিব প্লান প্রোগ্রাম করি। যেমন: আমি দেশের প্রধান হলে, কান-ধরে উঠবস করবার দিবস বের করতাম। একটা দিন জাতির সবাই কান ধরে থাকবে অথবা টাকলু দিবস।
১০. লম্বা একটা ঘুম দেবার ব্যবস্থা করি।
১১. কেন মন খারাপ? তাই নিয়ে টেনশন০করি।
১২. সর্বশেষ চিকিৎসা:- বন্ধু-বান্ধব অথবা অনলাইন জগতে ঢু মারি। অনলাইনে জমিয়ে আড্ডা দেবার প্লান প্রোগ্রাম করি অথবা বাইরে বেরিয়ে পড়ি প্রকৃতি দেখবার জন্যে।
অন্যরা মন খারাপ থাকলে কি করে আমি জানি না। কখনো জানবারও চেষ্টা করি নি। কিন্তু এখন জানতে খুব ইচ্ছে হচ্ছে। প্রচন্ড ভাবে জানতে ইচ্ছে হচ্ছে- “মন খারাপ থাকলে আপনি কি করেন”?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




