somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাকরুদ্ধ।

০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- কোথায় যাচ্ছিস বাবা?
- কোথাও যাবনা মা,একটু এদিকেই ঘুরে আসি।
- টিউশনিতে যাবিনা?
- হ্যা মা দেখছি কি করা যায়।
- রাতে একটু তাড়াতাড়ি ফিরিস,তোর বাবার
প্রেশার বেড়েছে,
- ওষুধ দাওনি বাবাকে?
- ওষুধ শেষ হয়ে গেছে,আসার সময় দুইদিনের ওষুধ নিয়ে আসিস যদি
পারিস, তর বাবার হাত একেবারে খালি, এ মাসের টাকাটা এখনো হাতে লাগেনি।
- আচ্ছা মা বলে ঘর থেকে বেরিয়ে আসলো রাজু
পিছন থেকে মা ডাকছেন প্রেসক্রিপশন টা নিয়ে যা রাজু,
প্রেসক্রিপশন দিয়ে কি হবে? দুইদিন
পর পর ওষুধ কিনতে কিনতে সবকটি ওষুধের নাম তার মুকস্ত।
.
ওষুধের নাম মনে আসতেই তার মনে পড়লো পকেটে কি টাকা আছে?
হাত দিয়ে দেখলো দুইশ টাকা আছে, বাবার ওষুধ ১৬০ টাকা আর বাকি
৪০ টাকা দিয়ে তিন চার দিন খুব করে চলা যায়
তার, কারণ সে বিকেলে বন্ধুদের সাথে আড্ডায়
বিড়ি সিগারেট খায়না,
এতক্ষনে সিমুদের বাড়ি চলে আসলো রাজু,
কলিংবেল দুইবার চাপা লাগলো, এসব বড় বড়
বাড়িতে দুইবার কলিংবেল চাপা এসব খুব বেশী
না, সিমু দরজা খুলে চমকিয়ে দেয়ার মত বলল
স্যার আপনি? -সিমু।
কেন পড়বেনা আজ? - রাজু।
আব্বু আপনাকে বলেননি? আজ থেকে আমার
নতুন টিচার আসবেন, - সিমু।
না বলেননি তো! - রাজু।
আচ্ছা আপনি অন্যদিন এসে আপনার টাকাটা
নিয়ে নিবেন। - সিমু।
কিন্তু মাস তো এখনো শেষ হয়নি! - রাজু।
সমস্যা নাই,আমি আব্বুকে বলে টাকা নিয়ে নিব,
আপনি এসে নিয়ে যায়েন, আর হ্যা অন্যকোথাও
টিউশন দেখেন, - সিমু।
.
রাজু বাকরুদ্ধের মত সিমুর সামনে দাঁড়িয়েছিল,
কোন কথা বলার শক্তি তার ছিলনা, কি হয়ত
সিমুর বাবা আরো ভাল টিচার পেয়েছেন! হয়ত
এই কমবয়সী টিচার উনার ভাল লাগেনি উনার
মেয়ের জন্য, হয়ত কোন ব্যাপারে উনি সন্দিহান।
মানুষ এত সন্দেহ করতে পারে কিভাবে?
সন্দেহের জন্মটা কোথায়? নাকি আমার মত
নিম্নমধ্যবিত্তদের প্রতি সন্দেহ করা উনাদের রুচি!
ভাবতে ভাবতে রাস্তায় নেমে এলো রাজু।
গন্তব্যের শেষ নেই, যতক্ষণনা জীবনের ইতি,
.
হঠাৎ মনে পড়লো আজ ৫ এপ্রিল, শিউলির
জন্মদিন আজ, অনেকদিন হল শিউলির সাথে
দেখা হয়নি, কথা হয়েছিল পরশু শিউলি কল
দিয়ে জন্মদিনের কথা জানিয়েছিল,
গত জন্মদিনে হাতে টাকা ছিলনা তাই জন্মদিনে
কোন গিফট দিতে না পারায় শিউলির সামনে
যাওয়া হয়নি, এ নিয়ে অনেকদিন কথা বলেনি
রাজুর সাথে, যাবে কিভাবে? অনার্স শেষ করে
রাস্তায় ঘুরছে বেকার, একবছর হল কোন চাকরি
পায়নি, টিউশানি করে মাস্টার্সের খরচ চালানো
হচ্ছে, বাবা রিটায়ার্ড হয়েছেন একবছর।
পেনশনের টাকা কখনো সময়মত আসেনা,
কখনো বা আসেইনা, যার উপর তার পরিবার
নির্ভর করে পুরো মাস, আর বাবার অসুখ তো
দিন বদিন বেড়েই চলছে, একমাত্র ছেলে অনার্স
পাস করে বেকার, বাবা ভেবেছিলেন বুড়ো বয়সে
ছেলে উনাকে খাওয়াবে, হয়নি বাবার ইচ্ছাপূরণ।
.
কলিংবেল চাপতেই শিউলি বেড়িয়ে এলো,
রাজু সারপ্রাইজ দেয়ার অপেক্ষা না করে দুইটা
ক্যাডবেরি আর গুচ্ছ লাল গোলাপ শিউলির হাতে ধরিয়ে দিল, শুভ জন্মদিন বলার সময় তার
নাই, আর এমনিতেই শিউলির বাবা রাত আটটায়
দুইজনকে ছাদে দেখলে বাড়িতে আগুন লাগিয়ে
ছাড়বেন উনি যে রাগী মানুষ।
আসি কাল কলেজ গেইটে দেখা হবে, জন্মদিনের
অনেক শুভেচ্ছা রইলো এই বলে বেড়িয়ে এলো।
বাবার ওষুধের কথা মনে পড়লো, কি কি জানি
ওষুধের নাম? হতাশ হৃদয়ে দরজা ধাক্কা দিল
রাজু, মা একদমে বললেন তর বাবার অসুখ
বেড়েছে, কই ওষুধ এনেছিস? তাড়াতাড়ি দে তো
বাবা, রাজু এখনো বাকরুদ্ধ।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×