আজ অনেক দিন পর সামুতে বসলাম। গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ঐ খানে অবশ্য কম্পিউটার ছিল আর ছিল জিপির নেটওয়ার্ক। কিন্তু ছিলনা আমার সিম কার্ড, কারন ঢাকাতেই সিমকার্ড সহ মানিব্যাগ টা গায়েব হয়ে গিয়েছিল। ঐ আলোচনায় নাই বা গেলাম।
ঢাকা শহরের শৃ্ঙ্খল থেকে মুক্ত হয়েই নিজেকে অনেকটাই হালকা মনে হল। ইচ্ছে মত ঘুরে বেড়ানো তো আছেই তার সাথে আছে স্বজনদের উপচে পড়া ভালবাসা।
নানু বুড়ো মানুষ। তারপরও আমার আর আম্মার আসার আনন্দে দৌড়াদোড়ি শুরু করেদিলেন। অসুস্থতার জন্য যাকে দেখতে আসলাম সেই রান্নাবান্না থেকে শুরু করে সব মেহমানদারীর কাজ করছে।
কি অদ্ভুত অকৃএিম ভালবাসা!!!
একটি ভাঙ্গাচুড়া হোটেলে বসলাম বিকেলের নাস্তা খাওয়ার জন্য। খেতে হয়নি কোন ভেজাল বা ওয়াসার নোংড়া পানি। একদম টাটকা টিউবলেয়ের পানি। শংকা মুক্ত অতিথেয়তায় পান করলাম সেই পানি।
বাসে উঠার জন্য মানুষের ভিড়। আমিও বাসে উঠলাম। তবু এই ভীড়ের মধ্যেও নেই মানিব্যাগ হারানোর চিন্তা।
এক অজানা শক্তিতে যেন আমার মন সম্পুর্ন ভয়ভীতি হতাশা দুশচিন্তামুক্ত হয়ে গেল।
চারদিকে সুবজের সমারোহ! কি মন উজার করা বাতাস, ভেজালহীন ভোগবিলাস, আর অদ্ভুত ভালবাসা। কি চাই আর জীবনে।
আজই ফিরলাম গ্রাম থেকে। মন খারাপ তাই। সামুর মাঝেই খুজছি একটু আনন্দ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


