somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরু থেকে উৎপন্ন

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বাসে করে মিরপুরের দিকে যাচ্ছিলাম। মোটামুটি লম্বা জার্নি। তাই মাছি মারা কেরানির মত ঝিমুচ্ছিলাম। হঠাৎ একটু গবেষণায় মত্ত হলাম।
গবেষণা, আজকাল প্রচুর গবেষণা হয়। বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা করছে এবং করবে। তাই আমিও একটু গবেষণা নিয়ে ''গবেষণা'' করলাম।
আইন্নেরা হগ্গলেই জানেন যে গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো+এষণা। ''গো'' শব্দটা হিন্দুদের কাছে প্রাচীনকাল থেকেই বিশেষ মর্যাদাপ্রাপ্ত শব্দ। তারা এই গোমাতাকে প্রাচিনকাল থেকেই খুবই সম্মান করে। আপ্পোনাদের কারোও অজানা নয় যে প্রাচিনকালে বঙ্গবাসীর গোলা ভরা ধানের সাথে গোয়াল ভরা গরুও ছিল। আর সেসব গরু অনায়াসেই প্রায় সময় হারিয়ে যেত। মানে অন্য গ্রামে বা অন্য কারো বাড়িতে চলে যেত। তখন সেই গরুকে খোঁজা যে কত মুস্কিল ছিল তা এখন আমরা কেবল অনুমান করতে পারি (অনেকে পারি ও না)। তখন আবার এখনকার মত এত ঘনঘন বাড়িঘর ছিলো না। তাই বাড়ি বাড়ি খোঁজাটা আরো বেশি ঝামেলা ছিলো। রাত বিরাতে নাওয়া খাওয়া ভুলে গরু খুঁজতে হত। গরু হারানো নিয়ে মজার গল্পটি নিশ্চই পড়েছেন।
একলোক গরু হারিয়ে ফেলে। ঠিক ফেলে নয়, হারিয়ে যায়। তো সারাদিন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বেচারা বাড়ি ফেরে। সারাদিন সে একফোঁটা পানিও খায়নি (দুঃখিত, এটা হবে পান করেনি।) তাই বাড়িতে এসেই ধপ করে বসে পরে। সামনে ছেলেকে দেখে বলে, একগ্লাস পানি দে না ভাই। তার স্ত্রী এটা শুনে বলে, চোখের মাথা খেয়েছো? ছেলেকে কেউ ভাই বলে? লোকটি তখন জবাব দেয় যে গরু হারালে এমনই হয় মা।
এতেই বোঝা যায় গরু হারানো কত ভয়ঙ্কর ছিলো। যাক সেসব। বলছিলাম গরু নিয়ে। এবার আসি ''এষণা''র দিকে। এষণা শব্দের অর্থ হচ্ছে খোঁজা, অনুসন্ধান করা ইত্যাদি। সুতরাং গো+এষণা অর্থ হচ্ছে গরু খোঁজা বা অনুসন্ধান।করা। আর প্রাচীন পণ্ডিতরা গরু এর বদলে গো শব্দটির ব্যাবহার করতো। (NB: ব্যবহার এবং ব্যাবহার - দুটি বানানই সঠিক।) সেই বাংলার মানুষের কষ্ট অনুধাবন (এটা গুরুচণ্ডালি। তবু সবাই ব্যবহার করে।) করে পণ্ডিতরা গরু খোঁজা অর্থাৎ গো+এষণা কে গবেষণায় রুপ দেয়। সেই থেকেই কোনকিছু বিশেষভাবে অনুসন্ধান করাকে গবেষণা বলে। অতএব দাঁড়ালো যে গরু থেকেই "গবেষণার উৎপত্তি।



গোবর, আমাদের অতি পরিচিত জিনিস। ছোটবেলায় ক্লাসে পড়া না পারলে কার মাথায় কতটুকু গোবর আছে তা শিক্ষক মহোদয় অত্যন্ত সুন্দর ভাবে নির্ণয় করে দিতেন। আমরা জানি গোবরের উৎপত্তি গো বা গরু থেকে। গোবর শব্দটি দুই মাত্রার (পদার্থবিজ্ঞানের মাত্রা নয়। কবিতার মাত্রা।)। গো এবং বর। এই বর সেই বর নয় যে বিয়ে করতে যায়। এটা সেই বর যা বিভিন্ন মুনি ঋষি এবং দেবতারা মানুষকে দিয়ে থাকে। আর গোবর হিন্দুদের কাছে পবিত্র জিনিস। গরু এটাকে "বর" বা আশির্বাদস্বরুপ দিয়ে থাকে। তাই কাউডাং → গো মাতা প্রদত্ত বর →"গোবর" হয়ে যায়।




অর্থাৎ "গবেষণা" এবং "গোবর" নিত্য ব্যবহার্য দুটি শব্দ এসেছে "গো" থেকে।

অর্থাৎ এদুটি গরু থেকে উৎপন্ন।

এই আজাইরা গবেষণার কারণে আমাকে সবাই বকাঝকা করে উৎসাহ দিবেন।
চাইলে এর উপর পিএইচডি ডিগ্রিও দিতে পারেন।

বানান সতর্কতা:
অনেকেই "ডিগ্রি" কে "ডিগ্রী " লিখে। যা বাংলা একাডেমি প্রদত্ত বাংলা বানানের নিয়মের পরিপন্থী।
নিয়ম#: সংস্কৃত ব্যতিত সকল দেশি ও বিদেশি শব্দে দীর্ঘ ঈ কার বর্জনীয়।
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:১৬
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×