দুঃখটাকে বিকিয়ে দিলাম সুখ দিয়েছে কেউ
বুকের ভেতর উঠছে এখন সুখ সাগরের ডেউ
কান্না ভুলে চক্ষু জুড়ে বেরোয় সুখের আলো
হাসির চোটে পালিয়ে গেল মুখের মলিন কালো
ঠোঁটের কোনে লেগে থাকে মিষ্টি মধুর হাসি
দুচোখ জুড়ে ঝরে পড়ে স্বপ্ন রাশি রাশি
হৃদয় নদে জোয়ার আসে চাপিয়ে দু'কুল
হৃদয় বাগান সজীব হলো ফুটছে নতুন ফুল
বাগান জুড়ে উড়ছে এখন হাজার প্রজাপতি
গানের পাখি দিবা রাতি করছে মাতামাতি
আমার আকাশ তারায় ভরা ঐ ঠেছে চাঁদ
ঝোনাক জ্বলে হৃদয় তলে মিটিয়ে সকল সাধ
পাহাড় জুড়ে সবুজ মেলা পাখির গুনগুনানি
মুখরিত জীবন আমার সুরের কানাকানি
গাছগুলি সব আমার পথে উপড় হয়ে পড়ে
ফুল ঝরে আর পাঁপড়ি ঝরে আমার সড়ক জুড়ে
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




