তোর কপালে তিলক দিলাম এঁকে
এক জনমের স্বপ্ন সাধন মেখে
ভালোবাসার হাজার ফুলে ফুলে
প্রাণের সুবাস সাজিয়ে পদতলে
প্রথম প্রেমের পরম পরশ পেয়ে
মনযে আমার উঠছিল গান গেয়ে
নেচে নেচ তোর দুয়ারে এসে
থিতিয়ে গেলাম তোরই প্রেমের বশে
নদীর পাড়ে কাশের গলি ধরে
চলে গিয়ে লোক চুর আড়ে
বিলিয়ে দিতাম নিজেকে তোর পায়ে
স্থান যেন পাই তোর আঁচলের ছায়ে
তোকে নিয়ে কত স্বপ্ন আশা
পাখির মত বাধবো মোরা বাসা
ভাসিয়ে আমায় খরস্রোতার জলে
পালিয়ে গেলি আমায় একা ফেলে
তোর কপালে তিলক দিলাম এঁকে
রাগ ঘৃণা আর কলঙ্ক সব মেখে
মৃতু্যবাণের হাজার ফুলে ফুলে
মৃতু্য জাহাজ ভাসিয়ে শোকের জলে।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১০:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



