রাজহাস গুলো দল বেঁধে দীঘির জলে ভাসে
কদমের ফুল ফোটে ঘাসের পরে শিশির জমে
মৌচাক বড় হয় খেজুরের রস ঘামে
পেয়ারা পাতা ঝরে শুধু কুড়ায়না তা কেউ
অকারণে দীঘির জলে তোলে না কেউ ডেউ
বেলী ফুল গুলো ঝরে পড়ে মালা হয়নাকো
বিনি সূতায় এখনও কি মালা গেঁথে রাখো
আঁচলের ছাঁকে মাছ ধরো কিনা বিলের ঘোলা জলে
স্নান করো কিনা নদীর ঘাটে তোমরা দলে দলে
পান কৌড়িরা এখনও নিতই মাছ করে যায় শিকার
কষ্টে কাটে দিন গুলো সব এখনো অনামিকার
রোজ বিকেলে হলদে আলোয় কুমড়ো ফুলের ঝাড়ে
টুনটুনিরা যত্ন নিয়ে বাসা তৈরি করে
কচুরি ফুলের টিপ পরে যায় ছোট চাচার মেয়ে
ফুটির খেতে হানা দিলে চাচা আসে ধেয়ে
সব আছে ঠিক আগের মতো শুধু তুমি নাই
প্রতিদিনের বন্ধুটিকে আবার ফিরে চাই
জানো! কড়ই গাছের উঁচু ডালে ডিম পেড়েছে কোয়েল
দু'একদিনে বাচ্চা ফুটে উড়াল দিবে দোয়েল
খেসারী এবার বেশ হয়েছে গম হয়েছে ভালো
গম খেসারী ভাজতে আমি বানিয়েছি চুলো
দু'দিন পরে মেলা আছে পাশের বটতলায়
চিরচেনা বন্ধু আমার আয়রে ফিরে আয়
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




