অন্ধকার সেলের নোংরা পরিবেশে
দমেনি যাদের তেজ, দেহ হয়েছে ছারখার
অমর হয়েছে তারা পৃথিবীর ইতিহাসে
অধিকার আদায়ে যাদের জীবন হলো ক্ষয়
শাসকের নির্মম চাবুকের আঘাতে
চেয়েছে স্বাধীনতা করেনি মৃতু্য ভয়
গায় পাখি তাদেরই গান প্রতিটি প্রভাতে
রক্ত ঝরেছে যাদের বিপ্লবের পথে
ঝুলেছে ফাঁসিতে, ফাসয়েনি স্বীয় কার্যক্রম
শক্তি যুগিয়েছে যারা বিদ্রোহের রথে
তাদের হাতেই নিরাতঙ্ক স্বাধীনতার সম্ভ্রম
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







