দোয়া চাই
০৮ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের সংসারের অবস্থা নুন আনতে পানতা ফুরানোর চেয়েও ভয়াবহ! আমার ছোট দুই বোন, এত অভাবকে জয় করে তাদের লেখা পড়াকে ধরে রেখেছে জীবনের একমাত্র অবলম্বন হিসেবে। সংসারের সবটুকু কাজ তাদের ঘাড়ের উপর খড়গের মত দন্ডায়মান। অভাব এখানে নিত্য সঙ্গী, তবুও ওরা পড়াটাকে ধরে রেখেছে, এবার এইচ এস সি পরীক্ষায় দুজনই ভালো রেজাল্ট করেছে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে একজন পেয়েছে জিপিএ-4.90 এবং অন্যজন জিপিএ-4.00।
তাদের এই ফলাফল আমার দুঃখটাকে আরো অনেক বাড়িয়ে দিলো, তাদের সামনে দন্ডায়মান এক ব্যয় বহুল শিক্ষাব্যবস্থার শ্বাপদীয় হাত! আমি কি রক্ষা করতে পারবো তাদের এই আগামীর চাওয়া! আমার বোনদ্বয় আরো ভালো রেজাল্ট করতে পারতো যদি তাদের ঘাড়ে সংসার পরিচালনার দ্বায়িত্ব টুকু না থাকতো, আরো ভালো করতে পারতো যদি টিউশনির উপর নির্ভর করতে না হতো, আমার অক্ষমতা আমাকে বিষধর সাপের মতো প্রতি মুহুর্ত আঘাত করে।
আমি আমার বোনদ্বয়ের জন্য সকলের দোয়া চাই।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১০ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংবাদিক নারী বা সাংবাদিকতার সাথে সম্পর্কিত পেশায় জড়িত মেয়েরা কি একটু টিপিক্যাল টাইপের হয়??
আমার তো তা-ই মনে হয়! এছাড়া, চিন্তার গভীরতা ওদের একটু কমও মনে হয়েছে আমার...
...বাকিটুকু পড়ুনএতদিন উপমা হিসাবে জেনেছি কারোর চোখ থাকে পটল চেরা, কারোর থাকে বাবুই পাখির বাসার মতন।
এই প্রথম দেখলাম গ্রে'স এলিয়ানের চোখ - এত মায়ায় ভরা।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪

সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন...
...বাকিটুকু পড়ুন
বাতাসের নিঃশ্বাস, পিঠ ঠেকে যাচেছ
শহরের ধূলি বালির নর্দমার কাছে;
কখন চিৎকার করে বলে ওঠবে-
দূষিত নিঃশ্বাস তোমরা সরে যাও
তোমরাই স্বার্থপুরের রাক্ষস রাক্ষসী;
সাবধান বাতাসের কোটি নিঃশ্বাসগুলো
লজেঞ্জুষ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে-
খুব আদর করে...
...বাকিটুকু পড়ুন