কোথায় রাখব, মোবাইলে?
ছোটটা এমনিতেই মোবাইল পেলেই সার্চ করবে
দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে
অফিসের পিসিতে
কিন্তু হায়
কেউ যদি গ্রুপের লোগো সার্চ দিতে গিয়ে
*জেপিজে এক্সটেনশনের তোমার ছবিটা প্রিভিউতে চলে আসে
আমার কি অবস্থা হবে ভেবে দেখেছ !
বাসার পিসিতে
ছোট বোনটার সমস্ত কাজ যেন
আমার পারসোনাল ফোলডারগুলোতে
ওখানে সম্ভব না, একবার দেখে ফেললে
পুরোটাই ভেস্তে যাবে
ফোলডার হাইড করে রাখব
যদি পিসিতে সমস্যা হয়ে আর ফোলডার শো না হয়
তাহলে তো হারিয়ে ফেলব
সে ভয়ই তো আছে
তোমাকে তো কিছুতেই হারানো যাবেনা
ইউরেকা!
এক কপি প্রিন্ট করে রাখলে কেমন হয়
প্রিন্ট করে সবজায়গা থেকে ডিলিট করে দিব
কিন্তু প্রিন্ট যদি হারিয়ে যায়, ভিজে নষ্ট হয়ে যায়
সে তো আবার হারানোর ভয়
আমি সবকিছু পারি আবার পারিনা
পারা না পারার অনর্্তযুদ্ধে অবতর্ীন আমি
তোমার একটা ছবিকে আশ্রয় দিতে
আমার এত সংশয়
সারাজীবন তোমায় বাধব কিসে?
(এটা কোন কবিনা না, কোন গদ্য কিংবা পদ্যও না, কিছু সরল মনের বিক্ষিপ্ত ভাবনাগুলোকে সরল ভাষায় সরল করে লেখার এক সরল চেষ্টা মাত্র)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



