somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আলুমিয়া
বাংলা লিখতে ইচ্ছা করে মাঝে মাঝে। আবার দেশের বিভিন্ন খবর পড়ে উতলা লাগে মাঝে মাঝে। করোটির ভিতর কথাগুলা ঘুরাফিরা করে। লেখক না তাই সুন্দর করে লিখতে পারি না। জানি। তাই আমি আলুমিয়া। এইটা আমার ব্লগ। আলুমিয়ার বাংলা ব্লগ।

মনে মনান্তরে - ২৪

০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন আগে ব্লগ লিখেছি। যা মনে আসে তাই লিখি এখানে। অনেকটা খেরো খাতা। খেরো খাতা মানে কি? যা হোক - বাংলা লিখার বা পড়ার মধ্যে আরাম আছে। এইটা লিখে বুঝানো যাবে না।
--
সেদিন পাইক্কা দোকান থেকে গরুর মগজ ভুনা কিনে আনলাম। পাইক্কাদের দোকানের এই খাবারটা অনেক মজা। পরাটা দিয়ে অনেক মজা করে খাওয়া যায়। বেশ ঝাল ঝাল। যাই হোক এইটা খাওয়ার পর চিন্তা করলাম বাসায় বানায় দেখি কেমন হয়। অনেকখন(বানান ভুল) ধরে রেসিপির বইটা খুজলাম। আরে ধুর -কাজের সময় কিছুই হাতের কাছে পাওয়া যায় না। যাই হোক। প্বথিবী আমার হাতের মুঠোয়। মুহাহা। ইউটিউব। পেয়ে গেলাম। একটা না দুইটা না। শ-খানেক। আচ্ছা দেখিত? গরুর ভুরি রান্মা করা পদ্ধতি আছে কিনা? তাও আছে। এখন খালি বাকি - গরুর মগজ খুজে বের করা আর কিনে রান্না করা। আর মনে মনে নিজের রান্না করা মগজ খেতে এত মজা যা ভাষায় প্রকাশ করা যায় না!
--
পোলাপান নিয়া হাটতে বের হইছি। এদিক ওদিক ঘুরাঘুরি। পোলাপান গুলি ঘরে বসে থাকতে থাকতে শিকড় গজানোর অবস্হা। যাই হোক হাটতে হাটতে পেটসপের সামনে চলে আসছি। এখন মেয়ের বায়না পেটসপে ঢুকবে। আর আমিও ঢুকব না। একটা বিশ্রি গন্ধ থাকে। যহোক -মেয়ের স্বভাব - মায়ের মতো। মুখের থেকে বের হইছে তো কি-এইটাই করতে হবে। পেটসপে ঢুকলাম। এসে থামলাম - বিড়ালের খাচার সামনে। এখন একটা বিড়াল তাকে কিনে দিতেই হবে। অামি বিড়াল একদম দেখতে পারি না। আকামা একটা প্রানি। আর এটার খাওয়া, চিকিৎসার খরচ! আমার মাথায় বাড়ি। পাচ বছরের মানুষটার সাথে বাকযুদ্ধ করার সমস্ত প্রস্তুতি নিয়ে ফেললাম। বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মোদিনি টাইপ। অথবা এমন কিছু একটা কথা আছে..যাই হোক..কেমন যুদ্ধ হল - কে হারল, কে জিতল সেটা নাই বা বললাম। শুধু এইটা বলি - একটা বিড়াল মিউ মিউ করে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে।
----

মাঝে মাঝে মনে হয় কবিদের মাথায় এত সুন্দর করে কথা কি করে আসে?

"শুধু তোমাকে একবার ছোঁব,
ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন।
শুধু তোমাকে একবার ছোঁব,
অহংকারে মুছে যাবে সকল দীনতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
স্পর্শসুখে লিখা হবে অজস্র কবিতা।
শুধু তোমাকে একবার ছোঁব,
শুধু একবার পেতে চাই অমৃত আস্বাদ।
শুধু তোমাকে একবার ছোঁব,
অমরত্ব বন্দী হবে হাতের মুঠোয়।
শুধু তোমাকে একবার ছোঁব,
তারপর হব ইতিহাস।"
---- নির্মলেন্দু গুণ
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ রাত ১০:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

ভয়ের সংস্কৃতি নয়, চাই জবাবদিহিমূলক রাজনীতির বাংলাদেশ

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৫

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান কেবল একটি সরকারের পতন ছিল না, এটি ছিল বাংলাদেশের ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান। পনের বছরের দীর্ঘ আওয়ামী দুঃশাসন যেভাবে রাষ্ট্রীয় ক্ষমতাকে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কিছু অনুভূতি

লিখেছেন জিনাত নাজিয়া, ১০ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪

" কিছু অনুভূতি "

অনেক দিন থেকেই অসুস্থ ছিলাম , তারপরও এখন সবার দোয়ায় আস্তে আস্তে ভালো হয়ে উঠছি আলহামদুলিল্লাহ। মাঝেমধ্যে ব্লগে এসে সবার সুন্দর সুন্দর লেখাগুলো পড়ে আমার মন... ...বাকিটুকু পড়ুন

পারমাণবিক বিস্ফোরণের আগে সন্তানের সাথে আমি যে কথাগুলো বলবো

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:১০


যদি শুনি আজ রাত আটটায় পারমাণবিক বোমা হামলা হবে আমাদের এই শহরে, যেমন ইরানে সভ্যতা মুছে ফেলা হবে বলে ঘোষণা দিলেন পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতার অধিকারী মহামান্য প্রেসিডেন্ট ট্রাম্প, তাহলে আমি... ...বাকিটুকু পড়ুন

ট্রান্সজেন্ডাদের উপর কারা হামলা করলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৩


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ গত সপ্তাহে সংসদে দাঁড়িয়ে একটি কথা বললেন যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এর আগে কেউ সরকারিভাবে বলেননি। মানবাধিকার কমিশন নিয়ে আলোচনার মাঝখানে তিনি বললেন, বাংলাদেশে LGBT ইস্যু... ...বাকিটুকু পড়ুন

×