মনে মনান্তরে - ২৫.১
০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মরিতে চাহিনা এই সুন্দর ভুবনে............
সিজনের শেষ। অনেকটা ভাংগা মেলা। কুকেনহফ। টিউলিপের রাজ্য। হল্যান্ড। ৮ ঘন্টা উড়ে সকালে পৌছাইছি। বৌ, পোলা মাইয়া লইয়া উঠছি একজনের বাসায়। এগুালন এয়ার বিএনবি। ব্যাপারটা হইল পেইং গেষ্ট। অনেক ভাল ব্যবস্হা। যাই হোক। আমাদের হোস্ট আমাদের কুকেনহফের সামনে নামায় দিলেন। সব ব্যাবস্হা বলে দিলেন। দেশের থেকে আসার আগেই টিকেট কিনে রাখছিল বউ। হনহন করে গেটে গিয়ে ফোনটা খুলে টিকেট দেখালাম। মনে হল ছবির মধ্যে ঢুকে গেলাম। চোখ চরখ গাছ। বউ আমার গত কয়েকবছর ধরে ঘ্যান ঘ্যান করছে কুকেনহফ যাবে। পাত্তা দেই নাই। আরে বাবা ফুলের বাগান দেখার কি আছে? আর এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাব ফুলের বাগান দেখতে! আমার এলাকায় গাছের দোকানে(নার্সারি) গেলেই তো কত ফুল দেখা যায়। কিন্তু যারা বিবাহিত তারা যানেন এইটার মোজেজা। যাই হোক আমরা কুকেনহফে। ছবিতে বুঝানো যাবে না - কি ইলাহি কান্ড! একরের উপর একর শুধু টিউলিপ আর টিউলিপ। হাজার হাজার টিউলিপ। রংবরংয়ের টিউলিপ। ছোট টিউলিপ। বড় টিউলিপ। পোলা মাইয়া দুইটা যেন প্রজাপতি হয়ে গেল। এটা ফুলটা ছুয়ে দেয় তো অন্যটার ঘ্রান নিয়ে দেখে। দেখেই মনটা ভাল হয়ে গেল। কত কিছুই দেখা হয় নাই, দুনিয়ার কত কিছুই দেখি নাই। যত দেখি মনে হয় আমি মানুষটা এই এতটুকু আর কত্তবড় সারা প্বঘিবী। কত্ত ছবি তুলছি কিনতু এডিট করতেই জান যায়। সিজন শেষ তারপরও এত ফুল এত ফুল ...........। আহ প্বথিবী কত সুন্দর..।এই জন্যই মনে হয় কবি বলছিল
মরিতে চাহিনা এই সুন্দর ভুবনে..........









কুকেনহফের পর গেলাম ভলেনড্যাম। পরের বার ভলেনড্যাম নিয়ে লিখব।
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা...
...বাকিটুকু পড়ুনগাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়...
...বাকিটুকু পড়ুন
আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন...
...বাকিটুকু পড়ুন